1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বনায়ন কর্মসূচি ও চারা বিতরণ

  • বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোর সদর উপজেলায় জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানো এবং কমিউনিটি-ভিত্তিক বনায়ন ও পুনঃবনায়ন কর্মসূচির ওপর একটি প্রচারণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন ও ট্রেইডক্রাফ্ট এক্সচেঞ্জের সহযোগিতায় ‘স্ববল’ প্রকল্পের আওতায় এই কর্মসূচির আয়োজন করে ‘উলাসী সৃজনী সংঘ’ (ইউএসএস)।

কর্মসূচির শুরুতে “একটি গাছ একটি প্রাণ” স্লোগানকে সামনে রেখে একটি সচেতনতামূলক বর্ণাঢ্য র‍্যালি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে। র‍্যালিতে নারী-পুরুষসহ বিভিন্ন স্তরের মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর সদরের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: শাহরিয়ার হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাজিয়া সুলতানা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নির্মল হাজরা এবং প্রাণিসম্পদ অফিসার ডা:মোঃ ফারুক হোসেন।

উপজেলা অ্যাসোসিয়েশনের সভাপতি নিষ্কৃতি বর্মনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উলাসী সৃজনী সংঘের নির্বাহী পরিচালক খন্দকার আজিজুল হক মনি। কর্মসূচির বিস্তারিত বিষয়বস্তু তুলে ধরেন সংস্থার প্রোগ্রাম কোঅর্ডিনেটর জেনিফার জেনি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সীমা রানী বর্মন এবং সার্বিক সহযোগিতায় ছিলেন ফিল্ড অফিসার ব্রজেন্দ্র নাথ শীল।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এনজিও সমন্বয় কমিটির সমন্বয়ক শেখ রাকিবুল ইসলাম নয়ন, ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং এলএফও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। শিক্ষকদের পক্ষে বক্তব্য দেন এবিবি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল কুদ্দুস ও চাঁচড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর ইসলাম। বক্তারা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় কমিউনিটি-ভিত্তিক বনায়ন ও পুনঃবনায়নের গুরুত্ব তুলে ধরেন।

আলোচনা সভা শেষে স্থানীয় ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির মোট ৩৫০টি গাছের চারা বিতরণ করা হয়। প্রতিটি প্রতিষ্ঠানকে আম, কদবেল, কাঁঠাল, আমলকী ও মেহগনি গাছের চারা প্রদান করা হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews