ভারতের বিভিন্ন সেফ হোমে থাকা ১৮ বাংলাদেশি নাগরিক ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৩টা ৫০ মিনিটে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতীয় কর্তৃপক্ষ তাদের বাংলাদেশে হস্তান্তর করে।
ফেরত আসা ১৮ জনের মধ্যে চারজন নারী ও ১৪ জন পুরুষ রয়েছেন। ভারতের ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। পরে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।
বেনাপোল পোর্ট থানায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শেষে তাদের যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সংশ্লিষ্টরা জানান, ট্রাভেল পারমিটের মাধ্যমে এসব বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

Leave a Reply