1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে মানবপাচার ও অভিবাসন বিষয়ে সাংবাদিকদের দক্ষতা উন্নয়ন কর্মশালা

  • বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

যশোর অফিস :

মানবপাচার ও অনিরাপদ অভিবাসন বিষয়ে দায়িত্বশীল, নৈতিক ও সারভাইভারবান্ধব প্রতিবেদন তৈরিতে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে যশোরে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) যশোরের ব্র্যাক লার্নিং সেন্টারে উইনরক ইন্টারন্যাশনালের আয়োজনে ‘মানবপাচার ও অভিবাসনসংক্রান্ত প্রতিবেদন তৈরি ও সারভাইভার-সংবেদনশীল রিপোর্টিং’ বিষয়ক এ দক্ষতা উন্নয়নমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়। আশ্বাস প্রকল্প, রূপান্তর ও উইনরক ইন্টারন্যাশনালের সহযোগিতায় আয়োজিত কর্মশালায় যশোরের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।

কর্মশালার প্রথম অধিবেশনে বাংলাদেশে মানবপাচার ও অভিবাসনের সমসাময়িক প্রবণতা নিয়ে আলোচনা করা হয়। এ সময় মানবপাচার ও অনিরাপদ অভিবাসনের পুল ও পুশ ফ্যাক্টর, নতুন ও উদীয়মান গন্তব্য, পরিবর্তিত যাত্রাপথ ও সাম্প্রতিক প্রবণতা সম্পর্কে ধারণা দেওয়া হয়। পাশাপাশি দেশীয় ও আন্তদেশীয় মানবপাচারের বিভিন্ন দিক এবং মানবপাচারের শিকার ব্যক্তি, প্রত্যাবর্তনকারী অভিবাসী ও মানব চোরাচালানের শিকার ব্যক্তিদের মধ্যে পার্থক্য তুলে ধরা হয়।

দ্বিতীয় অধিবেশনে মানবপাচারবিষয়ক সংবাদ প্রতিবেদন তৈরির কাঠামো এবং এ ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা হয়। মানবপাচারের মতো সংবেদনশীল বিষয়কে সহজ ও বোধগম্য ভাষায় উপস্থাপন, প্রতিবেদনে গুরুত্বপূর্ণ তথ্যকে অগ্রাধিকার দেওয়া এবং মানবপাচার প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের ভূমিকা নিয়ে সাংবাদিকদের দিকনির্দেশনা দেওয়া হয়।

কর্মশালার তৃতীয় অধিবেশনে ‘নৈতিক ও সারভাইভারবান্ধব প্রতিবেদন প্রস্তুতকরণ’ বিষয়ে আলোচনা করা হয়। এ অধিবেশনে সারভাইভারদের মর্যাদা, ব্যক্তিগত গোপনীয়তা ও নিরাপত্তা রক্ষা করে সংবাদ পরিবেশনের বিভিন্ন দিক তুলে ধরা হয়। একই সঙ্গে সংবাদ প্রতিবেদনে এমন ভাষা ও উপস্থাপন পদ্ধতি পরিহারের ওপর গুরুত্ব দেওয়া হয়, যা সারভাইভারকে পুনরায় সামাজিক বা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে।

এ সময় বলা হয়, মানবপাচার নিয়ে প্রতিবেদন তৈরির ক্ষেত্রে শুধু ভুক্তভোগিতার ঘটনা তুলে ধরার পরিবর্তে প্রতিরোধ, পুনর্বাসন, ঘুরে দাঁড়ানো এবং অর্থনৈতিক ও সামাজিকভাবে পুনঃএকত্রীকরণের গল্পও গুরুত্বের সঙ্গে তুলে ধরা প্রয়োজন। এতে মানবপাচারের ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সারভাইভারদের প্রতি সমাজের ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরিতে গণমাধ্যম ভূমিকা রাখতে পারে।

‘নৈতিক ও সারভাইভারবান্ধব প্রতিবেদন প্রস্তুতকরণ’ বিষয়ে সাংবাদিক শহিদ জয় বক্তব্য ও উপস্থাপনায় অংশ নেন। তিনি মানবপাচারের মতো সংবেদনশীল বিষয়ে সংবাদ প্রকাশের সময় তথ্য যাচাই, পরিচয় ও গোপনীয়তা রক্ষা এবং মানবিক দৃষ্টিভঙ্গি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

পরবর্তী অধিবেশনে মানবপাচারের অভিজ্ঞতা থেকে ঘুরে দাঁড়ানো সারভাইভার নেতৃবৃন্দের সঙ্গে কথোপকথন ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এতে মানবপাচারের পর সমাজে পুনঃএকত্রীকরণ, স্বাভাবিক জীবনে ফিরে আসা এবং কমিউনিটিতে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা তুলে ধরা হয়।

কর্মশালায় রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক, আশ্বাস প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম, উইনরক ইন্টারন্যাশনালের সিনিয়র প্রোগ্রাম অফিসার মাসনুন মো. ফাইরুজ হক, সিনিয়র ম্যানেজার নাজমুল ইসলাম, প্রথম আলোর যশোর জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম, বাংলানিউজের জেলা প্রতিনিধি সারোয়ার হোসেনসহ সংশ্লিষ্টরা বক্তব্য ও উপস্থাপনায় অংশ নেন।

কর্মশালায় মানবপাচার প্রতিরোধ, নিরাপদ অভিবাসন ও জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। অংশগ্রহণকারী সাংবাদিকরা মানবপাচার ও অভিবাসনসংক্রান্ত সংবাদ তৈরিতে আরও তথ্যনির্ভর, নৈতিক ও সংবেদনশীল পদ্ধতি অনুসরণের ওপর গুরুত্ব দেন।

 

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews