স্টাফ রিপোর্টার : বৃহস্পতিবার সকালে বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়িয়া বাজারের চা ব্যবসায়ী অমল অধিকারী(৪৫) নিজের দোকানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানাযায় সে আজ (বৃহস্পতিবার) সকালে বাড়ী থেকে প্রতিদিনের মতো বের হয়ে যায়। যাওয়া ঘন্টা খানিক পরে তার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার সংবাদ চাদিকে ছড়িয়ে পড়ে। সে এক ছেলে এক মেয়ের পিতা পরিবারের লোকজন জানান অমল অনেক দিনা দায়িক বিভিন্ন কিস্তি ও সিজিনালী ঋণীনের বোঝা মাথায় নিয়ে বেড়াত।
কিস্তি ও ঋণীনের টাকার জন্য তার নাওয়া খাওয়া প্রায় বাদ হয়ে গিয়েছিলো, পাওয়না দারের চাপা চাপি এছাড়া কিস্তি ও ঋণীনের টাকা জোগাড় করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছে।
অমল উপজেলার নারিকেলবাড়িয়া গ্রামের মৃত রণজিৎ অধিকারীর ছেলে।সংবাদ পেয়ে স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান বাবলু কুমার সাহা ঘটনা স্থানে পৌছান,
তিনি জানান ছেলেটা অনেক ভালো কিন্তু অনেক দিনা দায়ীক হয়ে গেছে। এছাড়া স্থানীয় ফাঁড়ি ও থানা পুলিশ ঘটনা স্থানে গিয়ে লাশের সুরতাল করেছেন।
এরিপোর্ট লেখা পর্যন্ত কারো কোন অভিযোগ না থাকায় লাশ সতকারের জন্য পরিবারের কাছে হস্তান্তর করেন।
এ ঘটনায় বাঘারপাড়া থানার ওসি ফিরোজ উদ্দীনের কাছে জানতে চাইলে তিনি জানান কারো কোন অভিযোগ নেই তাছাড়াও স্থানীয় চেয়ারম্যান বাবলু কুমার সাহার উপস্থিতিতে লাশ পরিবারের কাছে দিয়ে দেওয়া হয়েছে।

Leave a Reply