1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে পৃথক ঘটনায় শিশুসহ চারজনের মৃত্যু

  • মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোরের বাঘারপাড়া, সদর ও কেশবপুরে পৃথক ঘটনায় শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে।বাঘারপাড়ায় নিজ বাড়ি থেকে ৭০ বছর বয়সী এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের সদুল্লাপুর গ্রামে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, তা জানা যায়নি।

সদর উপজেলার কাশিমপুরে বিষপানের পর চিকিৎসাধীন অবস্থায় বাবলু খন্দকার (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ২টার দিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আইসিইউতে তাঁর মৃত্যু হয়।

তিনি রহেলাপুর গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, গত ৯ সেপ্টেম্বর মাঠে কৃষিকাজ করার সময় বাবলু বিষপান করে বাড়িতে ফেরেন। পরে পরিবারের সদস্যরা তাঁকে হাসপাতালে ভর্তি করেন। পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর তাঁর মৃত্যু হয়। পরিবারের ভাষ্য, তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।

কেশবপুরে গাছের ডাল পড়ে ফাতেমা (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার ত্রিমোহনী ইউনিয়নের বরনডালী গ্রামের ইনসানের মোড়ে এ ঘটনা ঘটে। ফাতেমা মণিরামপুর উপজেলার শ্যামপুর টিনাটোলা গ্রামের হাসানের মেয়ে।

পুলিশ জানায়, ফাতেমা মায়ের সঙ্গে নানাবাড়ি থেকে কলারোয়ার সরসকাঠি গ্রামে খালাবাড়িতে বেড়াতে যাচ্ছিল। পথে রজব আলী গাছের ডাল কাটার সময় একটি ডাল শিশুটির ওপর পড়ে। গুরুতর আহত অবস্থায় তাকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে, সদর উপজেলার ছাতিয়ানতলা এলাকার ভাইনা গ্রামে বৈদ্যুতিক শর্টসার্কিটে সামাল হোসেন (৪৫) নামে এক মোটরভ্যান চালকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিজ বাড়িতে মোটরভ্যানে বৈদ্যুতিক চার্জ দেওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। সামাল হোসেন ভাইনা গ্রামের মৃত চুন্নু মিয়ার ছেলে।

পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। চারটি ঘটনায় সংশ্লিষ্ট থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews