1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বিপিএলে মুশফিকের অন্য রকম ‘সেঞ্চুরি’

  • বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩
  • ৭৯ বার পড়া হয়েছে

বিপিএলে মুশফিকের অন্য রকম ‘সেঞ্চুরি’

চলতি বিপিএলে দারুণ খেলতে থাকা মুশফিক আজ এক মাইলফলক ছুঁয়ে ফেললেন। প্রথম ক্রিকেটার হিসেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে শততম ম্যাচ খেলার রেকর্ড গড়লেন এই উইকেটরক্ষক-ব্যাটার। আজ মঙ্গলবার দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকা ডমিনেটর্সের বিপক্ষে সিলেট সিক্সার্সের হয়ে মাঠে নেমেই তিনি বিপিএল ইতিহাসে শততম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেন।

২০১২ সালে শুরু হওয়া বিপিএলের প্রথম আসর থেকেই খেলছেন মুশফিক। আজকের আগে বিপিএলের ৯৯ ম্যাচে অংশ নিয়ে টুর্নামেন্ট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ২৫৮২ রান করেছেন। ৮১ ম্যাচে ২৬৭৬ রান নিয়ে সবার ওপরে তামিম ইকবাল। বিপিএলে মুশফিকের ব্যাটিং গড় ৩৭.৯৭। বিপিএলে কোনো সেঞ্চুরি করতে না পারলেও ১৬টি হাফসেঞ্চুরি আছে মুশির।

তার সর্বোচ্চ রান ৯৮*। উইকেটের পেছনে ৫৭টি ক্যাচ ও ১০টি স্টাম্পিং আছে মুশফিকের।খেলোয়াড় হিসেবে মুশফিক এখনো বিপিএলের শিরোপার স্বাদ পাননি। একবার ফাইনাল খেললেও রানার্স আপ হয়ে সন্তুষ্ট থাকতে হয় তাকে। মুশফিকের পর বিপিএলে দ্বিতীয় সর্বোচ্চ ৯৬ ম্যাচ খেলেছেন ওপেনার এনামুল হক বিজয়।

তৃতীয় সর্বোচ্চ ৯৫ ম্যাচ খেলেছেন এবারের আসরে সিলেটের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। গত বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেন মুশফিক। দেশের হয়ে ১০২টি টি-টোয়েন্টিতে ১৫০০ রান আছে তার। সব মিলিয়ে ২৪৫টি টি-টোয়েন্টিতে মুশির সংগ্রহ ৫০৮১ রান।সংগ্রহ

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews