1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

মার্কস অলরাউন্ডারে জাতীয় পর্যায়ে টপ ফাইভে যশোরের রূপকথা

  • সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

যশোর অফিস  :

‘দেখাও যত প্রতিভা তোমার’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত দেশের অন্যতম জনপ্রিয় শিশু-কিশোর প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ‘মার্কস অলরাউন্ডার’ এর জাতীয় পর্যায়ে টপ ফাইভে জায়গা করে নিয়েছে যশোরের প্রতিভাবান নৃত্যশিল্পী ও নৃত্যবিষয়ক কনটেন্ট ক্রিয়েটর রূপকথা।

গত ১১ ও ১২ সেপ্টেম্বর ঢাকার বারিধারায় সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতাটির জাতীয় পর্যায়ের চূড়ান্ত বাছাই।

দুই দিনের পৃথক দুটি পর্বে বাছাই শেষে নৃত্যের সিনিয়র গ্রুপে রূপকথা আরও চার প্রতিযোগীর সঙ্গে স্টুডিও পর্বে যাওয়ার গৌরব অর্জন করে।

শিশু-কিশোরদের বিভিন্ন প্রতিভা বিকাশের অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্ম ‘মার্কস অলরাউন্ডার’ ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী বাছাই কার্যক্রম শুরু করে।

জেলা ও বিভাগীয় পর্যায়ের কয়েক ধাপের বাছাই শেষে ঢাকায় অনুষ্ঠিত হয় জাতীয় পর্যায়ের চূড়ান্ত বাছাই পর্ব। এতে সারা দেশ থেকে বিভিন্ন বিষয়ে লক্ষাধিক প্রতিযোগী অংশ নেয়।

ঢাকা পর্বে নাচ, গান, আবৃত্তি, ছবি আঁকা, উপস্থিত অভিনয় ও বিতর্ক এই ছয়টি বিষয়ে শ্রেণিভিত্তিক তিনটি গ্রুপে বিভাগীয় পর্যায় থেকে নির্বাচিত পাঁচ শতাধিক শিশু-

কিশোর ও কিশোরী অংশগ্রহণ করে। এর মধ্যে নৃত্যের সিনিয়র গ্রুপে জাতীয় পর্যায়ের চূড়ান্ত বাছাইয়ে অংশ নেয় ২৬ জন শিল্পী।

দুই দিনের প্রতিযোগিতায় নৃত্য পরিবেশনের মাধ্যমে বিচারকদের সামনে নিজের প্রতিভা তুলে ধরে রূপকথা। একাধিক ধাপ পেরিয়ে শেষ পর্যন্ত সেরা পাঁচে জায়গা করে নেয় সে। এখন স্টুডিও পর্বে আরও চার প্রতিযোগীর সঙ্গে তার লড়াই হবে জাতীয় পর্যায়ের চূড়ান্ত স্বীকৃতির জন্য।

রূপকথার এই সাফল্যে যশোরের নৃত্যাঙ্গনেও তৈরি হয়েছে আনন্দের আবহ। নৃত্যের পাশাপাশি নৃত্যবিষয়ক কনটেন্ট তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমেও পরিচিতি পেয়েছে সে।

নিয়মিত অনুশীলন, মঞ্চ পরিবেশনা ও সৃজনশীলতার মাধ্যমে নিজের প্রতিভাকে আরও বিকশিত করার চেষ্টা করে যাচ্ছে এই তরুণ শিল্পী।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews