1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর ডিবির পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ ৬ জন আটক

  • সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও দেড় কেজি গাঁজাসহ ছয়জনকে আটক করা হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) ও রোববার (১৩ সেপ্টেম্বর) জেলার শার্শা, কোতোয়ালি ও চৌগাছা এলাকায় এসব অভিযান চালানো হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, ১১ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা ৫ মিনিটে শার্শার নাভারন মোড় এলাকায় অভিযান চালিয়ে শাহিন হোসেন ওরফে শাহিন আলম (২৫), আব্দুল্লাহ আল হুসাইন (২৬) ও সবুজ সুলতান (২৫)কে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৫০ পিস করে মোট ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক তিনজনের মধ্যে শাহিন শার্শার বেরি পশ্চিমপাড়ার বাসিন্দা এবং আব্দুল্লাহ ও সবুজ ঝিকরগাছার মির্জাপুর এলাকার বাসিন্দা।

একই দিন রাত পৌনে এগারোটার দিকে সদর উপজেলা তরফ নওয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে আজিজুল ইসলাম (৩৮) নামে একজনকে ২০ পিস ইয়াবাসহ আটক করে ডিবি। তিনি ওই গ্রামের মোশারেফ আলী মোড়লের ছেলে।

এ ছাড়া রাত ১০টার দিকে চৌগাছার আড়পাড়া এলাকায় অভিযান চালিয়ে সোহাগ ইসলাম তোতা (২৭) নামে একজনকে ৫০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। তিনি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সাতগাছিয়া পূর্বপাড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

অপরদিকে, ১৩ সেপ্টেম্বর রাত নয়টার দিকে চৌগাছা উপজেলার রামকৃষ্ণপুর এলাকায় অভিযান চালিয়ে নাজির উদ্দিন (৬৫) নামে একজনকে এক কেজি গাঁজাসহ আটক করে ডিবি পুলিশ। তিনি রামকৃষ্ণপুর গ্রামের মৃত ইয়াসিন মন্ডলের ছেলে।

ডিবি পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। নাজির উদ্দিনকে ১৩ সেপ্টেম্বর আদালতে পাঠানো হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews