1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

শিশু যৌন শোষণ ও নির্যাতন তদন্তে যশোরে পুলিশ কর্মকর্তাদের প্রশিক্ষণ

  • সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

যশোর অফিস :

শিশু যৌন শোষণ ও নির্যাতনের ঘটনা কার্যকরভাবে তদন্ত, ভুক্তভোগী শিশুদের মানসিক আঘাত ও ভুক্তভোগীর অবস্থান সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান অর্জন এবং শিশু-বান্ধব আদালত কার্যক্রম নিশ্চিত করতে যশোরে আইন প্রয়োগকারী কর্মকর্তাদের জন্য একদিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) যশোর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ‘শিশু যৌন শোষণ ও নির্যাতন তদন্ত, মানসিক আঘাত ও ভুক্তভোগীর অবস্থা এবং শিশু-বান্ধব আদালত কক্ষের কার্যক্রম’ বিষয়ক এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

‘ফ্রি এ গার্ল নেদারল্যান্ড’ ও ‘জিম্যান’-এর সহযোগিতায় এবং ‘অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি)’-এর বাস্তবায়নে প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে যশোর জেলার বিভিন্ন থানার নারী ও শিশু বিষয়ক সহায়তা ডেস্কে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাসহ মোট ২০ জন পুলিশ কর্মকর্তা অংশ নেন।

প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। প্রশিক্ষণে শিশু যৌন শোষণ ও নির্যাতনের ঘটনা শনাক্তকরণ ও তদন্তের বিভিন্ন দিক, ভুক্তভোগী শিশুর মানসিক আঘাত ও মানসিক অবস্থার প্রতি সংবেদনশীল আচরণ, ভুক্তভোগীর অবস্থান ও অধিকার, শিশুর বক্তব্য গ্রহণের ক্ষেত্রে করণীয়, আলামত সংগ্রহ ও সংরক্ষণ, তথ্যের গোপনীয়তা ও শিশুর নিরাপত্তা নিশ্চিতকরণ এবং শিশু-বান্ধব আদালত কক্ষের কার্যক্রম বিষয়ে বিস্তারিত আলোচনা ও ব্যবহারিক দিকনির্দেশনা দেওয়া হয়।

প্রশিক্ষণে বলা হয়, শিশু যৌন শোষণ ও নির্যাতনের ঘটনায় আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের সংবেদনশীল, পেশাদার ও শিশুবান্ধব ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তদন্ত ও বিচারিক কার্যক্রমের প্রতিটি ধাপে শিশুর সর্বোত্তম স্বার্থ, নিরাপত্তা, মর্যাদা ও গোপনীয়তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ভুক্তভোগী শিশুকে পুনরায় মানসিক আঘাত বা বিপর্যয়ের মুখে পড়া থেকে রক্ষা করতে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

আয়োজকদের মতে, এ প্রশিক্ষণের মাধ্যমে শিশু সুরক্ষা, যৌন শোষণ ও নির্যাতনের ঘটনা মোকাবিলা এবং ভুক্তভোগী শিশুদের জন্য আরও কার্যকর ও শিশুবান্ধব সেবা নিশ্চিত করতে আইন প্রয়োগকারী কর্মকর্তাদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি পাবে।

প্রশিক্ষণ পরিচালনা করেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও কার্যক্রম) মো. মিরাজুল ইসলাম পিপিএম-সেবা এবং এসিডির প্রকল্প সমন্বয়কারী এস.এম. আহসান উল্লাহ সরকার। এ সময় এসিডির এলাকার ব্যবস্থাপক মো. হুমায়ুন কবিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews