1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ঝিকরগাছায় অন্যায়ভাবে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন: প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ

  • রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

 

​কে এম ইদ্রিস আলী,ঝিকরগাছা প্রতিনিধি :

 

যশোরের ঝিকরগাছা উপজেলার শিওরদাহ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদে মো: আশরাফুজ্জামান সাগরের অন্যায়ভাবে মনোনয়ন ও অন্তর্ভুক্তিকে কেন্দ্র করে স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে।১৩ সেপ্টেম্বর রবিবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণ সংলগ্ন সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

পরে শিওরদাহ বাজারের প্রধান সড়কে ঝাড়ু মিছিল কর্মসূচি পালন করা হয়। এতে বিদ্যালয়ের অভিভাবক,অবসরপ্রাপ্ত শিক্ষক,বিশিষ্ট ব্যক্তিবর্গ শিক্ষানুরাগী ও শিওরদাহ গ্রামের বিভিন্ন শ্রেণিপেশার নারী-পুরুষ সহ এলাকার সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করে।

 আয়োজিত এ মানববন্ধনে শিওরদাহ গ্রামের বিপুল সংখ্যক নারী-পুরুষ হাতে ঝাঁটা, লাঠি এবং প্রতিবাদী প্ল্যাকার্ড নিয়ে অংশ নেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, অনিয়ম ও অন্যায় উপায়ে মো: আশরাফুজ্জামান সাগরকে ম্যানেজিং কমিটির সভাপতি পদে বসানো হয়েছে, যা বিদ্যালয়ের সার্বিক শিক্ষা পরিবেশ ও উন্নয়নের জন্য চরম হুমকিস্বরূপ।

​বিক্ষোভকারীরা তাদের হাতে থাকা প্ল্যাকার্ডে মো: আশরাফুজ্জামান সাগরের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ তুলে ধরেন এবং অবিলম্বে তাকে এই পদ থেকে অপসারণের জোর দাবি জানান।

আন্দোলনকারীদের দাবি, কোন অন্যায়ভাবে গঠিত কমিটিকে শিওরদাহ এলাকার মানুষ মেনে নেবে না এবং যোগ্য ও সৎ নেতৃত্ব না আসা পর্যন্ত তাদের এই প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকবে।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন,স্থানীয় জনগণের মতামত,কমিটি গঠনে প্রচলিত বিধি-বিধান উপেক্ষা করে বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে একজনকে নিয়োগ দেওয়া হয়েছে।

তারা দাবি করেন, অনিয়মতান্ত্রিক এ নিয়োগের ফলে বিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশে নেতিবাচক প্রভাব সৃষ্টির পাশাপাশি,শিক্ষার সুষ্ঠু ব্যবস্থাপনা ও সার্বিক উন্নয়ন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

মানববন্ধন থেকে আন্দোলনকারীরা অনতিবিলম্বে বর্তমান বিতর্কিত সভাপতি পদ বাতিল করে স্বচ্ছ ও নিয়মতান্ত্রিক উপায়ে নতুন সভাপতি নির্বাচনের জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রশাসন ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

মানববন্ধন কর্মসূচির আগে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, নির্বাখোলা ইউনিয়ন কৃষক দলের সভাপতি ইমামুল রহমান।

শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন,ইউনিয়ন ছাত্রদলের সেক্রেটারি সুমন কবির, শিওরদাহ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শাহজাহান কবির,বিশিষ্ট ব্যবসায়ী এবং যুবনেতা মুকুল হোসেন,আজগর আলী,সাবিনা বেগম,আবেদা বেগম ,খাদিজা আক্তার ,লাবনী বেগম প্রমুখ।

এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কার্তিক কুমারের কাছে ২০২৪’র প্রবিধান মালার আলোকে প্যানেল বহির্ভূত কোন ব্যক্তিকে সভাপতি পদে নিয়োগ দেয়া যায় কিনা জানতে চাইলে তিনি বলেন আমরা নীতিমালা অনুসরণ

করেই অনলাইনের আবেদনের মাধ্যমে তিনজনের প্যানেল প্রস্তুত করে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে যশোর বোর্ডের বিদ্যালয় পরিদর্শক বরাবর প্রেরণ করেছি। প্যানেল বহিরভূত কিভাবে সভাপতি নির্বাচিত হয়েছে সেটা আমার বোধগম্য নয়।

এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার শহিদুল ইসলামের কাছে একই প্রশ্ন করলে তিনিও বলেন এটা বোর্ডের এক্তিয়ার এ ব্যাপারে আমাদের কোন করণীয় নাই।অবশ্য তিনি বলেন এলাকার সংক্ষুব্ধ ব্যক্তিবর্গ আমার দপ্তরে একটি অভিযোগের অনুলিপি দিয়েছেন। এ ব্যাপারে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করব।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসারের কাছে জানতে চাইলে তিনি বলেন সংক্ষুব্ধ ব্যক্তিরা আমার কাছে এসেছিল আমি তাদেরকে যশোর বোর্ডের সংশ্লিষ্ট দপ্তরে  যোগাযোগ করার জন্য পরামর্শ দিয়েছি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews