যশোরে পারিবারিক কলহের জেরে তানিয়া (৩০) নামে এক নারীকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে তার দেবরের বিরুদ্ধে।
শনিবার দুপুর ১টার দিকে কোতোয়ালি থানার ভাতুড়িয়া এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
আহত তানিয়ার অভিযোগ, তার দেবর মো. রহিম (৩২) নেশাগ্রস্ত অবস্থায় ধারালো ছুরি দিয়ে তার পিঠে আঘাত করেন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
বর্তমানে তিনি হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, তার অবস্থা আশঙ্কামুক্ত।

Leave a Reply