সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি যশোরে এসে সড়কপথে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে রওনা হয়েছেন।শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৫টা ৩৭ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের BS-129 ফ্লাইটে তিনি ঢাকা থেকে যশোর বিমানবন্দরে পৌঁছান। পরে বিমানবন্দর থেকে সড়কপথে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে যাত্রা করেন।
মন্ত্রীকে অভ্যর্থনা জানাতে যশোর বিমানবন্দরে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় যশোরের সহকারী কমিশনার (জেলা তথ্য কেন্দ্র ও জেলা ই-সেবা কেন্দ্র)
ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস. এম. আশিস মোমতাজ,ট্রেজারি অফিসার মো.সালাউদ্দিন এবং চুয়াডাঙ্গার রেভিনিউ ডেপুটি কালেক্টর ও সিনিয়র সহকারী কমিশনারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply