1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ঝিকরগাছায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

  • শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

কে এম ইদ্রিস আলী,ঝিকরগাছা প্রতিনিধি :

যশোরের ঝিকরগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ কর্মসূচি উপলক্ষে
প্রচার অভিযান,আলোচনা সভা ও সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

১২ সেপ্টেম্বর শনিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক এম সাইফুল্লাহ’র সভাপতিত্বে এ কর্মসূচির অংশ হিসেবে প্রচারপূর্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দেশব্যাপী সচেতনতামূলক প্রচারের তিন মাসের কর্মসূচি পালন উপলক্ষে সকাল ৯টায় ঝিকরগাছা উপজেলা পরিষদ কনফারেন্স রুমে অনলাইন প্ল্যাটফর্মে উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচারের আয়োজন করা হয়।উদ্বোধন শেষে উপজেলা পরিষদ চত্বরে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক দেবাংশ বিশ্বাস,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. নূরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: আব্দুর রশিদ, মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম,

উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সোহাগ, উপজেলা স্কাউটস এর সেক্রেটারি মোহাম্মদ আলী তারেক, ঝিকরগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি আতাউর রহমান জসি, সেক্রেটারি মোঃ তরিকুল ইসলাম, ছাত্র প্রতিনিধি আঁখি খাতুনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা,শিক্ষক,শিক্ষার্থী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

পরে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে একটি সচেতনতামূলক র‌্যালি উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
র‌্যালিতে অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে ড্রেন, নর্দমা ও ডোবায় জমে থাকা পানি অপসারণ,মশার প্রজননস্থল ধ্বংস এবং নিজ নিজ বাড়ির আঙ্গিনা ও আশপাশ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা ও সবার সম্মিলিত অংশগ্রহণই সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে। তাই প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা বজায় রেখে ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে এগিয়ে আসতে হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews