যশোর অফিস :
যশোর শহরের চাঁচড়া এলাকায় ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রকি (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটক রকি শহরের চাঁচড়া রায়পাড়া তেঁতুলতলা মোড় এলাকার কামরুল ইসলাম ওরফে কালা বাবুর ছেলে।
তাঁর বিরুদ্ধে হত্যা ও মাদকসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, চাঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নজরুল ইসলামের নেতৃত্বে শুক্রবার সকাল ১০টার দিকে শহরের শংকরপুর আলতাফের মোড় এলাকায় অভিযান চালানো হয়। পরে রকিকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, আটক রকির বিরুদ্ধে হত্যা ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। ইয়াবাসহ তাঁকে আটকের ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে।
এ ঘটনায় রকির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Leave a Reply