আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে যশোর শহরের পুরাতন কসবা মৌজায় সরদার স্টেটের পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। সম্পত্তির মালিক সায়াদ হোসেন এ অভিযোগ করেছেন।
তিনি জানান, শুক্রবার (১১ সেপ্টেম্বর) আসাদুজ্জামান, সুমন হোসেন ও রাজুসহ কয়েকজন বিএনপি নেতা মানিকের সঙ্গে ওই জমিতে গিয়ে ইট, খোয়া ও অন্যান্য মালামাল রেখে দখলের চেষ্টা করেন। এ সময় বাধা দিলে দুই পক্ষের মধ্যে হট্টগোল হয়।
মোবাইলে ঘটনাটি ধারণ করায় তাকে ও পরিবারের সদস্যদের হুমকি দেওয়া এবং ভিডিও মুছে ফেলতে বাধ্য করার অভিযোগও করেন তিনি।
এর আগে গত ৮ সেপ্টেম্বর জমি দখলের ষড়যন্ত্রের অভিযোগে কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দেন সায়াদ হোসেন।
অভিযোগ সূত্রে জানা যায়, পুরাতন কসবা মৌজায় আরএস ৬০৬ ও ৬০৭ খতিয়ানের আরএস ৬০৫৮ দাগে ১৬৪ দশমিক ৫০ শতক জমি নিয়ে যশোর সদর সিনিয়র সিভিল জজ আদালতে দেওয়ানি ৭৩/২৬ নম্বর মামলা চলমান।
মামলায় আদালত নিষেধাজ্ঞা জারি করেছেন বলে দাবি করেন তিনি।সায়াদ হোসেন আদালতের নিষেধাজ্ঞা বাস্তবায়ন, জমিতে রাখা মালামাল অপসারণ এবং তার সম্পত্তি ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

Leave a Reply