যশোরের চৌগাছা কাঁচাবাজারে অবৈধভাবে ১৮টি দোকান নির্মাণের অভিযোগ উঠেছে। এসব স্থাপনার কারণে বাজারে জায়গা সংকট ও যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় কৃষিপণ্য কেনাবেচায় অচলাবস্থা দেখা দিয়েছে। জায়গা না পেয়ে অনেক কৃষক পণ্য নিয়ে ফিরে যাচ্ছেন। অন্যদিকে ব্যাপারীরা চলে যাচ্ছেন সাতমাইলসহ আশপাশের হাটে।
শুক্রবার দুপুরে বাজারে গিয়ে কৃষক, আড়তদার ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এ চিত্র পাওয়া যায়। তাদের অভিযোগ, বাজারের একটি অংশ অবৈধ দোকান ও স্থাপনায় দখল হয়ে যাওয়ায় পণ্য ওঠানামা ও কেনাবেচা ব্যাহত হচ্ছে। এর সঙ্গে কাদা-মাটি ও পার্কিং সংকট পরিস্থিতিকে আরও জটিল করেছে।
১৮টি দোকান নির্মাণের জন্য প্রতিটি দোকান থেকে ৫০ হাজার টাকা করে নেওয়ার অভিযোগ উঠেছে চৌগাছা কাঁচাবাজার আড়তদার ব্যবসায়িক সমিতির সভাপতি ফসিয়ার রহমান ও সাধারণ সম্পাদক আয়নাল হোসেনের বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করে তাঁরা বলেন, কোনো টাকা লেনদেন হয়নি। তবে জায়গার অভাবে বাজারে ট্রাক ঢুকতে পারছে না বলে স্বীকার করেন তাঁরা।
আড়তদার কাজী আশরাফ আলী বলেন, জায়গা ও গাড়ি রাখার সুবিধা না থাকায় অনেক ব্যাপারী সাতমাইলে চলে গেছেন। ফলে কৃষকদের পণ্য বিক্রি করতে সমস্যা হচ্ছে। কৃষক আজিজুর রহমান বলেন, বাজারে বসার জায়গা না পাওয়ায় সবজি বিক্রি করতে না পেরে বাড়িতে ফিরিয়ে নিতে হচ্ছে।
চৌগাছা পৌরসভার সাধারণ হাটের ইজারাদার আতিকুর রহমান লেন্টু অভিযোগ করেন, জেলা প্রশাসনের অনুমতি ছাড়াই ইজারাকৃত জায়গায় ১৮টি অস্থায়ী ঘর নির্মাণ করা হয়েছে। এসব স্থাপনা উচ্ছেদ করে বাজারের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান তিনি।চৌগাছা পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান বলেন, “আমরা বিষয়টি দেখছি।

Leave a Reply