1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বাঘারপাড়ায় সাংবাদিকদের সাথে (এমপি) গোলাম রসুলের মতবিনিময়

  • শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

সাঈদ ইবনে হানিফ,,নিজেস্ব প্রতিবেদক  :

যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক মোঃ গোলাম রসুলের সঙ্গে বাঘারপাড়া উপজেলায় কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে বাঘারপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বাঘারপাড়া উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং জনস্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে সংসদ সদস্য এবং সাংবাদিকগণ মতবিনিময় করেন। বিশেষ করে মাদক ও জুয়া বন্ধ,

সামাজিক অবক্ষয় রোধ, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সুষ্ঠু শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা, রাস্তাঘাটের উন্নয়ন এবং ইজিবাইক ও ভ্যানগাড়ি থেকে চাঁদাবাজি বন্ধে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এছাড়া বাঘারপাড়ায় একটি অডিটোরিয়াম ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া, উপজেলার অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন নাগরিক সমস্যা ও এলাকার সার্বিক উন্নয়নের বিষয়েও আলোচনা হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক রফিকুল ইসলাম, জামায়াত নেতা আব্দুল আলিম, মতিউর রহমান, মোস্তফা ফয়সাল, ইমদাদুল হকসহ শিবির ও জামায়াতে ইসলামীর অন্যান্য নেতৃবৃন্দ।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন বাঘারপাড়া প্রেসক্লাবের সভাপতি ইকবাল কবির, সহসভাপতি খান কেএম শরাফত উদ্দিন, তরুন মন্ডল, সাঈদ ইবনে হানিফ, শহিদুল ইসলামসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।

সভায় সাংবাদিকরা বাঘারপাড়া উপজেলার বিভিন্ন সমস্যা ও জনদুর্ভোগের বিষয়গুলো তুলে ধরেন। সেই সাথে মাদক ও জুয়ার বিস্তার রোধে কার্যকর উদ্যোগ গ্রহণ, সামাজিক অবক্ষয় প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার পরিবেশ আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

একই সঙ্গে উপজেলার বিভিন্ন রাস্তাঘাটের উন্নয়ন ও সংস্কারের প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয়। ইজিবাইক ও ভ্যানগাড়ির চালকদের কাছ থেকে চাঁদাবাজি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের বিষয়টি আলোচনায় গুরুত্ব পায়। পরিবহন শ্রমিক ও চালকদের নিরাপদে চলাচল এবং তাদের ওপর কোনো ধরনের অনৈতিক চাপ সৃষ্টি না হয়, সে বিষয়েও করণীয় নিয়ে মতবিনিময় করা হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews