1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

লক্ষ্য কেবল বিসিএস ক্যাডার হওয়া নয়, মানবিক মানুষ হতে হবে

  • শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সদস্য অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, শিক্ষার্থীদের লক্ষ্য শুধু বিসিএস ক্যাডার হওয়া নয়; নিজেদের মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।

সাফল্য অর্জনের পাশাপাশি সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে কাজ করতে হবে।শনিবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে যশোর শিক্ষা ট্রাস্টের উদ্যোগে জেলার মেধাবী ও দরিদ্র শিক্ষার্থী এবং জেলা প্রশাসনে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মেধাবী সন্তানদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসন যশোর এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান।

অধ্যাপক নার্গিস বেগম বলেন, শুধু বিসিএস ক্যাডার হওয়ার লক্ষ্য নিয়ে এগিয়ে গেলে মানসিকতায় পূর্ণতা আসবে না। চাকরি ও পারিবারিক উন্নতির পাশাপাশি কাজের মাধ্যমে রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা পালন করতে হবে। কারণ কৃষক ও শ্রমিকের ঘাম ঝরানো অর্থেই রাষ্ট্র পরিচালিত হয়। শিক্ষার্থীদের সেই অবদানের মূল্য দিতে হবে নিজেদের কর্মের মাধ্যমে।

তিনি বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে হবে। এর মাধ্যমে তাদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটবে এবং মানবিক মূল্যবোধ আরও সমৃদ্ধ হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন। স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ।

এ সময় বৃত্তিপ্রাপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মারিয়া খাতুন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাহিম হাসান ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তামান্না নুরা বক্তব্য দেন। অনুষ্ঠানে চারটি ক্যাটাগরিতে ২০০ শিক্ষার্থীর মধ্যে মোট ৬ লাখ টাকা বৃত্তি প্রদান করা হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews