যশোরের শার্শায় তারেক রহমান (৩৫) নামে এক গাড়িচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের উজ্জলপুর গ্রামে তাঁর বাবার বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত তারেক রহমান ওই গ্রামের আকবর আলীর ছেলে। পুলিশ ও স্বজনদের বরাত দিয়ে জানা গেছে, পারিবারিক কলহ, মাদকাসক্তি ও অনলাইন জুয়ায় ঋণগ্রস্ত হয়ে তিনি হতাশায় ভুগছিলেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পরিবারের সদস্যরা তাঁকে বাড়ির একটি কক্ষে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় তাঁকে নামানো হয়। তবে ততক্ষণে তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই চঞ্চল কুমার ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Leave a Reply