যশোরের বাঘারপাড়ায় অবৈধভাবে ১০ বস্তা ইউরিয়া সার পরিবহন ও সরবরাহের অভিযোগে দুই ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
জানা গেছে, শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে বারভাগ গ্রামের রবিউল ইসলাম ভ্যানে করে ১০ বস্তা ইউরিয়া সার কোনো রশিদ ছাড়াই তেঘরী গ্রামের ইমদাদুল হকের কাছে পাঠাচ্ছিলেন।
পথে স্থানীয় লোকজন ভিটাবল্লা বাজারে সন্দেহজনকভাবে তাদের আটক করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সারগুলো জব্দ করে।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে ভিটাবল্লা বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই অভিযুক্তকে সার ব্যবস্থাপনা আইন,
২০০৬ (সংশোধিত ২০১৮)-এর ৮(১) ধারায় মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে সাত দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভূপালী সরকার।

Leave a Reply