1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে বাঁকড়া একাদশকে ৪-৫ গোলের ব্যবধানে শঙ্করপুর একাদশের বিজয়

  • শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

কে এম ইদ্রিস আলী, ঝিকরগাছা প্রতিনিধি :

যশোরের ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’র দ্বিতীয় রাউন্ডের সেমিফাইনালে আজকের মনোমুগ্ধকর ও আকর্ষণীয় খেলায় টাইব্রেকারে বাঁকড়া ইউনিয়ন একাদশকে ৪-৫ গোলের ব্যবধানে শংকরপুর ইউনিয়ন একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

হাজারো দর্শকে পরিপূর্ণ ঐতিহ্যবাহী বিএম হাই স্কুল মাঠে আয়োজিত আজকের খেলার প্রথমার্ধের খেলা শুরুর মাত্র ১ মিনিটের মাথায বাঁকড়া ইউনিয়ন একাদশের ৮নং জার্সি পরিহিত চৌকস তানিম আচমকা প্রথম গোলটি করে দলকে ১-০ গোলে এগিয়ে নেন।

খেলার দ্বিতীয়ার্ধের শেষ ১৫মিনিটের মাথায় শংকরপুর ইউনিয়ন একাদশের ১০জার্সি পরিহিত শক্তিমান খেলোয়াড় আতিক দুর্দান্ত একটি গোল করে দলের সমতা ফেরান।

খেলার নির্ধারিত শেষ সময়ে আর কোন গোল না হওয়ায় রেফারি ২মিনিট করে অতিরিক্ত ৪মিনিট সময় বৃদ্ধি করেন।কিন্তু তাতেও কোন পক্ষ গোল করতে না পারায় টাইব্রেকারের সিদ্ধান্ত নেন রেফারি।

টাইব্রেকারে ভাগ্য নির্ধারণী খেলায় ৪-৫ গোলে শংকরপুর ইউনিয়ন একাদশ ফাইনাল ম্যাচ খেলার যোগ্যতা অর্জন করে।খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন শংকরপুর ইউনিয়ন একাদশের ১০নং জার্সি পরিহিত আতিক।

খেলা শেষে ম্যান অফ দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি খুলনা বিভাগীয় কর কমিশনার ও ঝিকরগাছার ঐতিহ্যবাহী ক্রীড়া ও সামাজিক সংগঠন জাগরণী সংসদের সাধারণ পরিষদের সভাপতি মো: মনজুরুল আলম নিশান।

অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন, প্রবীণ কৃতি ফুটবলার আলিমুল কাদির কিসলু। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,ঝিকরগাছা স্পোর্টস ক্লাবের সভাপতি আরাফাত কল্লোল, সাধারণ সম্পাদক শাহজাহান আলী,

উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন সোহাগ, জাগরণী সংসদের সাধারণ সম্পাদক সোহেল হাওলাদার,শংকরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার ফয়জুর রহমান, সহ-সভাপতি আব্দুল গনি মিলন,

উপজেলা বিএনপি যুগ্ম সম্পাদক ও সহকারী অধ্যাপক আমিরুল ইসলাম,বাঁকড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম প্রমুখ।আগামী ১৮সেপ্টেম্বর ১৬ দলীয় টুর্নামেন্টের পরের খেলা শিমুলিয়া ইউনিয়ন একাদশ বনাম ঝিকরগাছা ইউনিয়ন একাদশ মুখোমুখি হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews