1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর শিক্ষাবোর্ডে নতুন করে জিপিএ-৫ পেলো ৭৫৩ শিক্ষার্থী

  • শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে এসএসসি (২০২৬) পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণে ১ হাজার ৬৮৪ জন শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে। তারমধ্যে নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৭৫৩ জন ও পাস করেছে ৩৮০ জন শিক্ষার্থী। বৃহস্পতিবার সকালে খাতা পুনর্নিরীক্ষণে ফলাফল দেয়ার সময় এসব তথ্য তুলে ধরেন শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম হোসেন আলী।

পরীক্ষা নিয়ন্ত্রক জানান, ২০২৬ সালের এসএসসি পরীক্ষার খাতা চ্যালেঞ্জ করে ২৫ বিষয়ে পুনর্নিরীক্ষণের জন্য ৭৪ হাজার ৭১৭ টি আবেদন জমা পড়ে। এসব আবেদনের মধ্যে ১ হাজার ৬৮৪ জনের ফলাফল পরিবর্তন হয়েছে। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৭৫৩ জন ও পাস করেছে ৩৮০ জন শিক্ষার্থী। নতুন করে পাস করা ৩৮০ জনের মধ্যে এ গ্রেড পেয়েছে ১ জন, এ মাইনাস পেয়েছে ৩ জন,

বি গ্রেড পেয়েছে ৩৩ জন, সি গ্রেড পেয়েছে ১৯ জন, ডি গ্রেড পেয়েছে ৩২৪ জন। এছাড়াও ফলাফল পরিবর্তিতদের মধ্যে ডি থেকে এ মাইনাস পেয়েছে ১ জন ও সি গ্রেড পেয়েছে ১৪ জন। সি থেকে এ গ্রেড পেয়েছে ১ জন, এ মাইনাস পেয়েছে ১ জন ও বি গ্রেড পেয়েছে ৬৫ জন।

বি থেকে জিপিএ-৫ পেয়েছে ২ জন, এ গ্রেড পেয়েছে ১২ জন ও এ মাইনাস পেয়েছে ১৫০ জন। এ মাইনাস থেকে জিপিএ-৫ পেয়েছে ১৯ জন ও এ গ্রেড পেয়েছে ৩০৮ জন। এ গ্রেড থেকে জিপিএ-৫ পেয়েছে ৭৩১ জন।

এ বিষয়ে পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম হোসেন আলী বলেন, ‘এবারের এসএসসি পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের জন্য যশোর শিক্ষাবোর্ডে ২৫ বিষয়ে ৭৪ হাজার ৭১৭ টি আবেদন জমা পড়ে। এবারই সর্বপ্রথম পুনর্নিরীক্ষণের প্রতিটি খাতা পুনরায় মূল্যায়ন করা হয়েছে।

যার ফলে ১ হাজার ৬৮৪ শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে। জিপিএ-৫এর সংখ্যাও বেশ কিছু বেড়েছে। যেসব শিক্ষকদের ত্রুটির জন্য এসব ভুল হয়েছিলো সেসব শিক্ষকদের বিরুদ্ধে পরীক্ষা আইনে ব্যবস্থা নেয়া হবে। ২০২৭ সালের পরীক্ষায় তাদের কাউকে খাতা দেখার দায়িত্ব দেয়া হবে না।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews