1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বিদেশে পাঠানোর নামে ৩ লক্ষ টাকা আত্মসাৎ, আসাদের নামে ফের মামলা

  • বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি :

যশোরের শার্শায় মানবাধিকার কর্মী পরিচয় দিয়ে চলা বহুবিতর্কিত ব্যক্তি আসাদুজ্জামান আসাদের বিরুদ্ধে সম্প্রতি আবারও প্রতারণার মাধ্যমে তিনলক্ষ টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠেছে। এঘটনায় ভুক্তভোগী এক ব্যক্তি সু’বিচার পেতে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেছেন।

অভিযুক্ত আসাদুজ্জামান আসাদ যশোরের শার্শা উপজেলার ৮নং বাগআঁচড়া ইউনিয়ন শাখা উলামা’লীগের সাবেক সভাপতি আ.ফ.ম. নিছার আলীর ছেলে ও বাগআঁচড়া সাতমাইল গ্রামের বাসিন্দা। আসাদের নামে যশোর ও ঝিনাইদহ আদালতে তিনটি মামলা চলোমান ও শার্শা থানায় দুটি চাঁদাবাজি এবং একটি খুন জখমের অভিযোগসহ ছয়টি গুরুতর অভিযোগ রয়েছে।

নতুন মামলা সূত্রে জানা গেছে, আসাদুজ্জামান আসাদ ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানার আসাননগর গ্রামের জাহাঙ্গীর হোসেন নামে এক ব্যক্তিকে চার লক্ষ ৫০ হাজার টাকার বিনিময়ে বিদেশে (মালয়েশিয়ায়) বৈধ ভিসায় মোটা টাকা বেতনের চাকরি দেয়ার প্রলোভন দেখালে ভুক্তভোগী জাহাঙ্গীর বিদেশে যেতে ইচ্ছা প্রকাশ করেন।

পরে ভুক্তভোগী জাহাঙ্গীর তার বাড়িতে বসে আসাদুজ্জামান আসাদকে  প্রথম ধাপে বিদেশে যাওয়ার জন্য ইংরেজি ০১/০২/২০২৬ তারিখে স্থানীয় সাক্ষীগণের উপস্থিতিতে ১০০+১০০- দইশত টাকা নন জুটিশিয়াল ষ্ট্যাম্পে স্বাক্ষর করে নগত তিন লক্ষ টাকা প্রদান করেন। আসাদ সাক্ষীগণের উপস্থিতিতে ঐ তিন লক্ষ টাকা গ্রহন করেন।

মামলার কপিতে আরও উল্লেখ করা হয়েছে, ভুক্তভোগী জাহাঙ্গীর মালয়েশিয়া যাওয়ার ফ্লাইটের দিন ০১/০৪/২০২৬ তারিখে বাকী এক লক্ষ ৫০ হাজার টাকা আসাদকে দিতে হবে। আর যদি ইংরেজি ০১/০৪/২০২৬ তারিখের মধ্যে অভিযুক্ত আসাদ ভুক্তভোগী জাহাঙ্গীরকে মালয়েশিয়ায় পাঠাতে ব্যর্থ হয়, তাহলে ইংরেজি ০১/০৫/২০২৬ তারিখে মধ্যে তিন লক্ষ (৩,০০,০০০) টাকা ফেরত দিতে বাধ্য থাকিবেন।

কিন্তু উক্ত তারিখের মধ্যে ভুক্তভোগীকে মালয়েশিয়া পাঠাতে ব্যর্থ হওয়ায় আসাদকে দেওয়া তিনলক্ষ টাকা ফেরত চাইলে, আসাদ টাকা ফেরত না দিয়ে বিভিন্ন তালবাহানা শুরু করেন। পরবর্তীতে ভুক্তভোগী জাহাঙ্গীর হোসেন সুবিচার প্রার্থনা করে বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও শৈলকুপা আমলী আদালত, ঝিনাইদহে একটি মামলা দায়ের করেন। মামলার ধারা- ৪০৬/৪২০/৫০৬ (২) দঃ বিঃ আইন।

উল্লেখ্য: আগেও আসাদুজ্জামান আসাদের বিরুদ্ধে আম ব্যবসায়ী আবু সিদ্দিক তার কাছ থেকে জোরপূর্বক পাঁচ হাজার টাকা চাঁদা নেওয়ার অভিযোগে শার্শা থানায় একটি লিখিত অভিযোগ করেন। আঞ্জুয়ারা খাতুন নামে এক নারী আসাদের কাছে পাওনা টাকা চাইলে তাকেও মারধর ও রক্তাক্ত জখম করেন আসাদ, পরে ঐ নারী শার্শা থানায় একটি লিখিত অভিযোগ করেন। পরে আঞ্জুয়ারা সুবিচার পেতে যশোর বিজ্ঞ আদালতে একটি মামলা করলে আসাদের বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ঐ মামলায় আসাদ জামিনে আছেন।

শরিফুল ইসলাম নামে এক ব্যক্তি তার ছেলেকে দক্ষিণ কোরিয়ায় পাঠানোর জন্য আসাদের কাছে ১০ লক্ষ টাকা প্রদান করেন, ছেলেকে বিদেশে না নিয়ে আসাদ তালবাহানা শুরু করলে শরিফুল যশোর আদালতে একটি মামলা করেন। শার্শার বাগআঁচড়া বাজারে হোটেল ব্যবসায়ী জামাল বাবুর্চিকে ভয়ভীতি প্রদর্শন ও অস্বাস্থ্যকর খাবার পরিবেশনের অজুহাত তুলে আসাদ ৫০ হাজার টাকা চাঁদা দাবি করলে জামাল বাবুর্চি শার্শা থানায় অভিযোগ করেন।

সর্বশেষ ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার আসননগর এলাকার জাহাঙ্গীর নামে এক ভুক্তভোগীকে মালয়েশিয়ায় পাঠানোর নামে আসাদ তার কাছ থেকে নগত তিন লক্ষ নেন। পরে তাকে বিদেশে নিয়ে যেতে ব্যর্থ হলে জাহাঙ্গীর টাকা ফেরত চাইলে আসাদ টাকা দিতে অস্বীকার ও বিভিন্ন তালবাহানা করেন। পরে ভুক্তভোগী আইনি-সুরক্ষা পেতে ঝিনাইদহ আদালতে প্রতারণা ও অর্থ আত্মসাৎএর অভিযোগে একটি মামলা দায়ের করেন।

 

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews