1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বাঘারপাড়া ধলগ্রামে GPA-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা মেধাবী শিক্ষার্থীদের নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে ওঠার আহ্বান

  • বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি :

যশোরের বাঘারপাড়া উপজেলার ধলগ্রাম ইউনিয়নে GPA-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ধলগ্রাম ইউনিয়ন শাখা। শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতি ও ভবিষ্যৎ শিক্ষাজীবনে উৎসাহ জোগাতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় ধলগ্রাম স্কুলে আয়োজিত অনুষ্ঠানে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ধলগ্রাম ইউনিয়ন শাখার সভাপতি মো. সাইফ মাহাফুজ সাহাব সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার তথ্য, গবেষণা ও প্রচার সম্পাদক মো. হুসাইন আহমাদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বাঘারপাড়া থানা শাখার সভাপতি মো. জুবায়ের আনছারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘারপাড়া থানা শাখার সহসভাপতি এইচ এম হাবিবুর রহমান।

অনুষ্ঠানে বক্তারা কৃতি শিক্ষার্থীদের GPA-৫ অর্জনের জন্য অভিনন্দন জানান এবং তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনের সফলতা কামনা করেন। তারা বলেন, ভালো ফলাফল একজন শিক্ষার্থীর জীবনে গুরুত্বপূর্ণ অর্জন হলেও এর পাশাপাশি নৈতিকতা, সততা, শৃঙ্খলা, মানবিকতা ও দেশপ্রেমের মতো গুণাবলি অর্জন করা জরুরি।

বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, বর্তমান বিশ্বে জ্ঞান ও প্রযুক্তির দ্রুত বিকাশ ঘটছে। তাই সময়ের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের নিজেদের জ্ঞান, দক্ষতা ও চিন্তাশক্তির বিকাশ ঘটাতে হবে। অর্জিত শিক্ষা ও মেধাকে ব্যক্তি স্বার্থের পাশাপাশি পরিবার, সমাজ ও দেশের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান তারা।

এ সময় বক্তারা কৃতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণ, উচ্চশিক্ষা গ্রহণ এবং নিজেদের যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন।

পরে GPA-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা পেয়ে শিক্ষার্থীরা নিজেদের অনুভূতি প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের পাশাপাশি সমাজ ও দেশের জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ধলগ্রাম ইউনিয়ন শাখা ও বিভিন্ন ওয়ার্ড শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের শেষপর্বে সংবর্ধিত কৃতি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, উচ্চশিক্ষায় সাফল্য এবং দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews