1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর চিরনিদ্রায় সাংবাদিক মোশারফের মা ফাতেমা বেগম

  • বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

যশোর অফিস :

চিরনিদ্রায় শায়িত হলেন সাংবাদিক মোশারফ হোসেনের মা মোছা. ফাতেমা বেগম। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। তার মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে মোছা. ফাতেমা বেগমকে যশোরের আদ্-দ্বীন সখিনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টা ৪৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।মৃত্যুকালে ফাতেমা বেগমের স্বামী মো. মিজানুর রহমান এবং দুই ছেলে মোশারফ হোসেন ও সুমন হোসেনকে রেখে গেছেন।

মোছা. ফাতেমা বেগম যশোর সদর উপজেলার কচুয়া ইউনিয়নের ঘোপ গ্রামের বাসিন্দা। তিনি পরিবার ও স্বজনদের কাছে একজন স্নেহশীল ও মমতাময়ী মা হিসেবে পরিচিত ছিলেন। তার মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ভারী আবহ।

বুধবার (৯ সেপ্টেম্বর) বাদ জোহর ঘোপ উত্তরপাড়া জামে মসজিদে মরহুমার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

জানাজায় অংশ নেওয়া স্বজন ও স্থানীয়রা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
ফাতেমা বেগমের মৃত্যুতে স্থানীয় সাংবাদিক মহলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোক প্রকাশ করেছেন। তারা মরহুমার আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews