1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর আদালত চত্বরে হামলার অভিযোগে ৪ জনের বিরুদ্ধে মামলা

  • বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোর আদালত চত্বরে এক ব্যক্তিকে মারধর, মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা, চাঁদা দাবি ও মামলা প্রত্যাহারে হুমকি দেওয়ার অভিযোগে চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) বেনাপোলের বড় আঁচড়া গ্রামের সোলেমান রহমানের ছেলে হামিদুর রহমান বাদী হয়ে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলামের আদালতে মামলাটি করেন। আদালত অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করতে কোতোয়ালি থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

মামলার আসামিরা হলেন বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামের মুক্তার হোসেন,তার স্ত্রী তাওহিদা আক্তার স্মৃতি, রায়হান হোসেন ও সিয়াম আলী।
অভিযোগে বলা হয়,

মঙ্গলবার দুপুরে আদালতের নিচতলায় আসামিরা বাদীর সঙ্গে ধস্তাধস্তি ও মারধর করেন। এ সময় ৭০ হাজার টাকা ফেরত দেওয়ার দাবি, চাঁদা প্রদান এবং দ্রুত মামলা প্রত্যাহারের জন্য চাপ দেওয়া হয়। একপর্যায়ে মামলা প্রত্যাহার না করলে হত্যার হুমকি দেওয়ার অভিযোগও করা হয়েছে।

চিৎকার শুনে আদালতের লোকজন এগিয়ে এলে আসামিরা চলে যান। পরে বাদীকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews