1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যবিপ্রবিতে মার্শাল আর্ট কোর্সের সমাপনী, নবীনদের বরণ

  • বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) তিন মাসব্যাপী আত্মরক্ষামূলক মার্শাল আর্ট কোর্সের তৃতীয় ব্যাচের সমাপনী, চতুর্থ ব্যাচের নবীন প্রশিক্ষণার্থীদের বরণ ও বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমি ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের সহযোগিতায় এবং জাস্ট স্পোর্টস ক্লাবের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসান।

অনুষ্ঠানের শুরুতে তৃতীয় ব্যাচের প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ এবং চতুর্থ ব্যাচের নবীন প্রশিক্ষণার্থীদের বরণ করা হয়। পাশাপাশি নিয়মিত ব্যাচের শিশু প্রশিক্ষণার্থীদের বেল্ট ও ব্ল্যাকবেল্ট প্রদান করা হয়।সম্প্রতি জাতীয় পর্যায়ের ‘সিলেট উশু চ্যাম্পিয়নশিপে’ রৌপ্যপদক অর্জন করায় যবিপ্রবির দুই শিক্ষার্থী পিএমই বিভাগের মো. সাইদুল ইসলাম ও মার্কেটিং বিভাগের ফায়েক মুনতাছিরকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, মার্শাল আর্ট শুধু শারীরিক শক্তি বাড়ায় না, এটি মানসিক দৃঢ়তা, আত্মবিশ্বাস ও আত্মরক্ষার সক্ষমতাও বাড়ায়। এ দক্ষতা অর্জনের জন্য দীর্ঘদিনের কঠোর পরিশ্রম ও নিয়মিত অনুশীলন প্রয়োজন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান, প্রক্টর ড. মো. হামিদুর রহমান এবং জাস্ট স্পোর্টস ক্লাবের সভাপতি ইসমাইল হোসাইন।

পরে প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে বিশেষ মার্শাল আর্ট প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে খালি হাতে আত্মরক্ষার কৌশল, লাঠি ও তলোয়ার খেলা, শিশুদের তাই-চি এবং কিক দিয়ে উইকেট ভাঙার কৌশল প্রদর্শন করা হয়।উল্লেখ্য, তিন মাসব্যাপী এ মার্শাল আর্ট কোর্সে কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন আন্তর্জাতিক অলিম্পিক সলিডারিটির টেকনিক্যাল কোচেস কোর্স সম্পন্নকারী এ গ্রেডের কোচ ইসমাইল হোসাইন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews