যশোরের মণিরামপুরে মাদক সেবনের দায়ে মো. বিল্লাল হোসেন (২০) নামে এক যুবককে ৬০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
৯ আগস্ট দুপুরে মাদক সেবনরত অবস্থায় মণিরামপুর থানা পুলিশ তাকে চান্দুয়া এলাকা থেকে আটক করে। পরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহির দায়ান আমিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাকে এ সাজা দেন।
সাজাপ্রাপ্ত বিল্লাল হোসেন চান্দুয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে। পরে প্রয়োজনীয় কাগজপত্রসহ পুলিশ পাহারায় তাকে যশোর জেলা কারাগারে পাঠানো হয়।

Leave a Reply