1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে চাঁনপাড়ার জমি দখলের চেষ্টার অভিযোগ সাবেক সেনা সদস্যের

  • বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

যশোর অফিস :

রাজনৈতিক প্রভাব খাটিয়ে যশোর সদর উপজেলা চাঁনপাড়ায় নিজের বৈধভাবে কেনা জমি দখলের চেষ্টা, সীমানা প্রাচীর ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ করেছেন সাবেক সেনা সদস্য আবুল কালাম আজাদ। বুধবার প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে আবুল কালাম আজাদ বলেন, চাকরিজীবনের সঞ্চয় দিয়ে গত ৮ জানুয়ারি যশোর সদর থানার চাঁনপাড়া মৌজার ৭০১ ও ৭০২ নম্বর দাগের ৯ দশমিক ৩৭ শতক জমি সুজনের কাছ থেকে রেজিস্ট্রি দলিলের মাধ্যমে কেনেন তিনি। পরবর্তীতে তার নামে নামজারিও অনুমোদন হয়েছে।

তিনি অভিযোগ করেন, জমিতে সীমানা প্রাচীর নির্মাণের সময় স্থানীয় কয়েকজন তাকে বাধা দেন। পরে সমঝোতার মাধ্যমে প্রাচীর নির্মাণ করেন। একপর্যায়ে বিএনপি নেতা বিএম এলোম হোসেন রানা জমি বিক্রেতা সুজনের মৃত চাচার স্ত্রী হনুফা বেগমকে দিয়ে জমিতে অংশীদারিত্বের দাবি তুলে ১৪৪ ধারায় মামলা করান।আবুল কালাম আজাদ বলেন,মামলাটি তদন্ত করে পুলিশ আদালতে প্রতিবেদন দিয়েছে। ওই প্রতিবেদনে জমিটি তার দখলে থাকার বিষয়টি উল্লেখ করা হয়েছে।

তার অভিযোগ, গত ২২ আগস্ট হনুফা খাতুন, তার ছেলে রায়হান ওরফে রকি, রিফাত, গোলাম নবী, আসাদুল্লাহ, রফিকুল ও বিপুলসহ কয়েকজন তার জমিতে ঢুকে শ্রমিকদের বের করে দেন এবং সীমানা প্রাচীর ভাঙচুর করেন। এ সময় তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। এ ঘটনায় তিনি কোতোয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন।

এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ‘অবৈধ ক্রেতা’, ‘সন্ত্রাসী’ ও ‘ভূমিদস্যু’ আখ্যা দিয়ে অপপ্রচার চালানোর অভিযোগ করেন তিনি। গত ৫ সেপ্টেম্বর বিএম এলোম হোসেন রানা আয়োজিত সংবাদ সম্মেলনেও তার বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর বক্তব্য দেওয়া হয়েছে বলে দাবি করেন আবুল কালাম।

সংবাদ সম্মেলনে তিনি জমির সীমানা প্রাচীর ভাঙচুরের নিরপেক্ষ তদন্ত, হামলা-ভাঙচুর ও প্রাণনাশের হুমকির ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা, রাজনৈতিক প্রভাবমুক্তভাবে তার সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

একই সঙ্গে বিএনপি নেতা বিএম এলোম হোসেন রানা ও তার সহযোগীদের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ারও দাবি জানান সাবেক এই সেনা সদস্য।আবুল কালাম আজাদ বলেন, আমি কারও জমি দখল করতে চাই না। আমি শুধু আমার বৈধ সম্পত্তির অধিকার ও নিরাপত্তা চাই।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews