যশোর কেন্দ্রীয় কারাগারে হারপিক খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন মেহেদী হাসান (২৪) নামে এক হাজতি। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত সোয়া ৮টার দিকে কারারক্ষীদের পাহারায় তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, হাজতি নং-৩৯৫২/২৬ মেহেদী হাসান যশোর সদর উপজেলার হাসিমপুর এলাকার রফিকুল ইসলামের ছেলে। কারাগারের ভেতরে হারপিক খাওয়ার পর পেটে ব্যথা শুরু হলে তিনি অসুস্থ হয়ে পড়েন।
পরে কারারক্ষীরা তাকে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে হাসপাতালের চতুর্থ তলার পুরুষ মেডিসিন ওয়ার্ডে কারারক্ষীদের পাহারায় চিকিৎসাধীন রয়েছেন তিনি।

Leave a Reply