যশোরে পৃথক দুটি ঘটনায় টাওয়ার থেকে লাফ দিয়ে ও রাস্তার ওপর অচেতন অবস্থায় পড়ে থাকা দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে চৌগাছা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ইছাপুর গ্রামের কানা পুকুর এলাকায় মোবাইল ফোনের টাওয়ার থেকে লাফ দিয়ে টিটো (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়।
তিনি ওই গ্রামের জামাত আলীর ছেলে। স্থানীয়রা জানান, টিটো দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং কিছুদিন ধরে ভবঘুরে জীবনযাপন করছিলেন।
সকালে গ্রামীণফোনের একটি টাওয়ারে উঠে লাফ দিলে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে সকাল ৭টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে,একই দিন সন্ধ্যা ৭টার দিকে যশোর শহরের কুইন্স হাসপাতালের সামনে রাস্তার ওপর অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায় তাহসান আহমেদ (৩০) নামে এক যুবককে।
কুইন্স হাসপাতালের স্টাফরা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
তার মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে।নিহত তাহসান পিরোজপুরের নাসিরাবাদ থানার গাজীবাড়ি-পাটকেলবাড়ি এলাকার নুরুল ইসলাম মৃধার ছেলে।
তার মৃত্যুর কারণ সম্পর্কে এখনো কিছু বলা সম্ভব হয়নি বলে জানাইয়েছেন হাসপাতালে জরুরী বিভাগের কর্মরত চিকিৎসক। তিনি বলেন, মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Leave a Reply