1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

পিতার অভিযোগ ‘মিথ্যা ও ভিত্তিহীন’, পাল্টা সংবাদ সম্মেলনে লেন্টু

  • বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

যশোর অফিস :

পরিবারের সম্পদ আত্মসাৎ, জমি দখল, মিথ্যা মামলা ও পিতাকে মারধরের অভিযোগ অস্বীকার করে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন চৌগাছা পৌর বিএনপির নির্বাহী সদস্য ও ব্যবসায়ী আতিকুর রহমান লেন্টু।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে যশোর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব অভিযোগকে ‘শতভাগ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেন।

লেন্টু বলেন, তিনি তার পিতার কোনো জমি ভোগদখল করেননি। বরং ৫ শতাংশ জমির ওপর নির্মিত দুইতলা বাড়ি তার পিতা তাকে ও দুই বোনকে বঞ্চিত করে ছোট ভাই শফিকুল ইসলামের নামে লিখে দিয়েছেন।

পরিবারের অর্থ-সম্পদ আত্মসাতের অভিযোগও তিনি অস্বীকার করেন।তিনি দাবি করেন, তার বিরুদ্ধে পরিবারের সদস্যদের পক্ষ থেকে একের পর এক মামলা করা হয়েছে। বর্তমানে এ ধরনের মামলার সংখ্যা ১২টি।

তার পিতা প্রায় ১৫ কোটি টাকার অর্থ-সম্পদ ফেরত পাওয়ার দাবি করে যশোরের পুলিশ সুপারের কাছে আবেদন করেছেন বলেও উল্লেখ করেন তিনি। লেন্টুর ভাষ্য, ওই সম্পদের দাবির সত্যতা প্রমাণিত হলে তিনি তা ফেরত দিতে প্রস্তুত।

সংবাদ সম্মেলনে লেন্টু আরও দাবি করেন, ২০২৫ সালের ৫ জানুয়ারি তার ব্যবসা প্রতিষ্ঠানে কয়েকজন তাকে মারধর ও দোকান থেকে টেনেহিঁচড়ে বের করে দেন। এ ঘটনায় দায়ের করা মামলা বর্তমানে চলমান রয়েছে।

সার ব্যবসা নিয়ে অভিযোগের বিষয়ে তিনি বলেন, প্রশাসন বিভিন্ন সময়ে যে সার আটক করেছে, সেগুলো তার নয়; খাইরুল ইসলামের। এর পক্ষে প্রশাসন ও কৃষি অফিসে প্রমাণ রয়েছে বলে দাবি করেন তিনি। তার বিরুদ্ধে সার নিয়ে যে অভিযোগ করা হয়েছে, সেটিও মিথ্যা বলে দাবি করেন।

চৌগাছা মডেল মসজিদ নির্মাণে উচ্চ আদালতে রিট করার বিষয়ে লেন্টু বলেন, মসজিদ নির্মাণ বন্ধ করার উদ্দেশ্যে তিনি মামলা করেননি। ৬৮১ নম্বর দাগের পরিবর্তে একই মালিকানাধীন ৬৫৩ নম্বর দাগে মসজিদ নির্মাণের দাবিতে উচ্চ আদালতে মামলা করা হয়েছে। এ বিষয়ে তিন মাসের স্ট্যাটাসকো জারি হয়েছে এবং আরও কয়েকজন ক্ষতিগ্রস্ত দোকানদার রিট করেছেন বলে তিনি জানান।

লেন্টু বলেন, হাট ইজারা, সার ব্যবসা ও পরিবারের সম্পদ নিয়ে তার বিরুদ্ধে সোমবার প্রকাশিত সংবাদে যেসব বক্তব্য এসেছে, সেগুলো সম্পূর্ণ মিথ্যা। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানান তিনি।সংবাদ সম্মেলনে পরিবারের মিথ্যা মামলা প্রত্যাহার, অর্থ-সম্পদ ফেরত এবং ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন লেন্টু। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মামাতো ভাই টিপু সুলতান।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews