1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে পৃথক ঘটনায় নারী নিহত ও গৃহবধূর আত্মহত্যা

  • বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোরের মনিরামপুরে মোটরসাইকেলের ধাক্কায় ফজিলা খাতুন (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী আহত হয়েছেন। একই দিনে চৌগাছায় সুমাইয়া আক্তার (২১) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে মনিরামপুর উপজেলার বেগারিতলা বাজারসংলগ্ন বাঁশের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফজিলা খাতুন অভয়নগর উপজেলার জুগনিপাশা গ্রামের মন্টু মোল্লার স্ত্রী। বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে যাওয়ার পথে সড়ক পার হওয়ার সময় যশোরগামী একটি মোটরসাইকেলের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি নিহত হন।

এ ঘটনায় মোটরসাইকেলের আরোহী অভিষেক (২৮) ও নন্দিতা বসু (৪৬) আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠান। তারা সেখানে চিকিৎসাধীন এবং আশঙ্কামুক্ত বলে জানা গেছে। ঘটনাস্থলে হাইওয়ে থানা পুলিশ রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

অন্যদিকে, মঙ্গলবার রাত ১০টা থেকে রাত ১টার মধ্যে চৌগাছা উপজেলার স্বরূপদাহ ইউনিয়নের সাঞ্চাডাঙ্গা গ্রামে শ্বশুরবাড়িতে সুমাইয়া আক্তার আত্মহত্যা করেন। তিনি ওই গ্রামের শাহিন হোসেনের স্ত্রী। তার স্বামী মালয়েশিয়ায় প্রবাসী।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, পারিবারিক বিষয় নিয়ে মোবাইল ফোনে স্বামীর সঙ্গে মনোমালিন্যের পর সুমাইয়া নিজ শয়নকক্ষে আত্মহত্যা করেন। পরে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায়ও আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানায় পুলিশ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews