1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

মনিরামপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও টাকা লুট

  • বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোরের মনিরামপুরে গভীর রাতে একটি বাড়িতে ঢুকে অস্ত্রের ভয় দেখিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে ডাকাতদল।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে উপজেলার সুন্দলপুর গ্রামের পেয়ারাতলা এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, মোশাররফ হোসেন নামে এক ব্যক্তির বাড়িতে তার বোন রাফিয়া (৩৯), ভগ্নিপতি মনোয়ার হোসেন (৫০) ও পরিবারের সদস্যরা বসবাস করেন। রাতে জানালার গ্রিল ভেঙে এক ডাকাত ঘরে প্রবেশ করে।

এ সময় শব্দ শুনে মনোয়ার হোসেনের ঘুম ভেঙে গেলে তিনি চিৎকার করেন। পরে বাইরে থাকা আরও ৭-৮ জন ডাকাত ঘরে ঢুকে দা, হাসুয়া ও লোহার রড দেখিয়ে পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেয়।

ডাকাতরা নিচতলার দুটি কক্ষ ও দ্বিতীয় তলার দুটি কক্ষের আলমারি, ওয়ারড্রব, স্টিলের বাক্স ও বক্সখাটের ড্রয়ার ভেঙে আনুমানিক ৩-৪ ভরি স্বর্ণালংকার এবং ৪০-৫০ হাজার টাকা লুট করে। পরে তারা পটকা ফুটিয়ে পিকআপযোগে কেশবপুরের দিকে পালিয়ে যায়।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। খবর পেয়ে মনিরামপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ প্রসঙ্গে মোদিরামপুর থানার ওসি মোঃ আবু সাঈদ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews