1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

টিবি ক্লিনিক এলাকায় পরিত্যক্ত বাড়িতে মাদকের কারবারের অভিযোগ

  • সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোরের টিবি ক্লিনিক এলাকার দিলিপ মিয়ার গলিতে একটি পরিত্যক্ত বাড়িতে প্রকাশ্যে মাদক সেবন ও কেনাবেচার অভিযোগ উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন পরিত্যক্ত থাকা বাড়িটি এখন মাদকসেবী ও কারবারিদের আখড়ায় পরিণত হয়েছে।

সোমবার সরেজমিনে গিয়ে কয়েকজনকে ওই বাড়িতে অবস্থান করতে দেখা যায়। স্থানীয়দের দাবি, সেখানে মাদক সেবন ও কেনাবেচা চলছিল।

সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে কয়েকজন মাদকসেবনের সরঞ্জাম ফেলে প্রাচীর টপকে পালিয়ে যান। পরে ঘটনাস্থলে ইয়াবা ও গাঁজা সেবনের বিভিন্ন সরঞ্জাম পড়ে থাকতে দেখা যায়।

এলাকাবাসীর অভিযোগ, আবাসিক এলাকায় দীর্ঘদিন ধরে মাদকের কর্মকাণ্ড চললেও ভয়ে কেউ প্রতিবাদ করতে পারছেন না।

প্রতিবাদ করলে হুমকির মুখে পড়তে হয় বলেও দাবি তাদের। তারা মাদক কারবার বন্ধের পাশাপাশি পরিত্যক্ত ঘরটি অপসারণের দাবি জানিয়েছেন।

বাড়ির মালিক কামাল হোসেন বলেন, তিনি ১৯৯০ সালে জমিটি কিনেছিলেন। সেখানে একসময় গরুর খামার ছিল। বর্তমানে বাড়িটি পরিত্যক্ত।

মাদক কারবারিদের কারণে তিনিও অতিষ্ঠ হলেও তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের ভয়ে অসহায় অবস্থায় রয়েছেন বলে দাবি করেন।

কোতোয়ালি থানার ওসি কবির হোসেন বলেন, তিনি সম্প্রতি থানায় যোগ দিয়েছেন। বিষয়টি আগে তার জানা ছিল না। তবে ওই এলাকায় মাদকের বিরুদ্ধে অভিযান চালানোর আশ্বাস দেন তিনি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews