1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

সকল ষড়যন্ত্র আর অপশক্তির জবাব দিবে আওয়ামী লীগ: শাহীন চাকলাদার এমপি

  • বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩
  • ৭৩ বার পড়া হয়েছে

সকল ষড়যন্ত্র আর অপশক্তির জবাব দিবে আওয়ামী লীগ: শাহীন চাকলাদার এমপি

যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এমপি বলেছেন, জনগণই আমাদের শক্তি। জনগনকে সাথে নিয়েই বিএনপির সকল ষড়যন্ত্র আর অপশক্তির জবাব দিবে আওয়ামী লীগ। মঙ্গলবার বিকেলে জেলা আওয়ামীলীগের উদ্দোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে যশোর শহরের দড়াটানা ভৈরব চত্বরে আয়েজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপির ডান কাঁধে উঠেছে ভুইফোঁড় ধান্দাবাজ নেতারা আর বামকাঁধে উঠেছে রাজাকার। এসব ভুইফোঁড় ধান্দবাজ রাজাকারদের নিয়ে সরকার পতন করা যাবে না। আগে তৃর্ণমূল নেতাদের সঙ্গে লড়াই করে পরে সরকারের সঙ্গে লাগতে আসেন। তিনি যশোরের বিএনপি নেতাদের উদ্দেশ্যে হুংকার ছুড়ে বলেন, অনেক হয়েছে আর না। বেশী বাড়াবাড়ি করলে অস্তিত্ব রাখা হবেনা।

সমাবেশ উপলক্ষে দুপুরের পর থেকে সমাবেশ স্থলে সদর ও পৌর আওয়ামী লীগের বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা মিছিলসহকারে জড়ো হয়।

জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল খালেকের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মাহমুদ হাসান বিপু, জেলা মহিলা লীগের সাধারন সম্পাদক জ্যোৎস্না আরা মিলি, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ বিপুল, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম জুয়েল, ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলমগীর কবির সুমন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী, জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস, পৌর ছাত্রলীগের আহ্বায়ক মেহেদী হাসান রনি। এছাড়া জেলা আওয়ামী লীগের সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃৃবন্দ উপস্থিত ছিলেন।

সকল ষড়যন্ত্র আর অপশক্তির জবাব দিবে আওয়ামী লীগ: শাহীন চাকলাদার এমপি

যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এমপি বলেছেন, জনগণই আমাদের শক্তি। জনগনকে সাথে নিয়েই বিএনপির সকল ষড়যন্ত্র আর অপশক্তির জবাব দিবে আওয়ামী লীগ। মঙ্গলবার বিকেলে জেলা আওয়ামীলীগের উদ্দোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে যশোর শহরের দড়াটানা ভৈরব চত্বরে আয়েজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপির ডান কাঁধে উঠেছে ভুইফোঁড় ধান্দাবাজ নেতারা আর বামকাঁধে উঠেছে রাজাকার। এসব ভুইফোঁড় ধান্দবাজ রাজাকারদের নিয়ে সরকার পতন করা যাবে না। আগে তৃর্ণমূল নেতাদের সঙ্গে লড়াই করে পরে সরকারের সঙ্গে লাগতে আসেন। তিনি যশোরের বিএনপি নেতাদের উদ্দেশ্যে হুংকার ছুড়ে বলেন, অনেক হয়েছে আর না। বেশী বাড়াবাড়ি করলে অস্তিত্ব রাখা হবেনা।

সমাবেশ উপলক্ষে দুপুরের পর থেকে সমাবেশ স্থলে সদর ও পৌর আওয়ামী লীগের বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা মিছিলসহকারে জড়ো হয়।

জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল খালেকের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মাহমুদ হাসান বিপু, জেলা মহিলা লীগের সাধারন সম্পাদক জ্যোৎস্না আরা মিলি, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ বিপুল, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম জুয়েল, ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলমগীর কবির সুমন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী, জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস, পৌর ছাত্রলীগের আহ্বায়ক মেহেদী হাসান রনি। এছাড়া জেলা আওয়ামী লীগের সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃৃবন্দ উপস্থিত ছিলেন।সংগ্রহ

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews