1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যবিপ্রবিতে বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী আয়োজন

  • সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

যশোর অফিস :

বিশ্ব ফিজিওথেরাপি দিবস ২০২৬ উপলক্ষে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) সপ্তাহব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে বিনামূল্যে ফিজিওথেরাপি সেবা ক্যাম্পের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন (পিটিআর) বিভাগ।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ডা. এম. আর. খান মেডিকেল সেন্টারে ক্যাম্পের উদ্বোধন করেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর। উদ্বোধনী দিনে শতাধিক পক্ষাঘাতগ্রস্ত রোগীকে বিনামূল্যে ফিজিওথেরাপি চিকিৎসাসেবা ও পরামর্শ দেওয়া হয়।

পিটিআর বিভাগের চেয়ারম্যান ড. মো. ফিরোজ কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান।

উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, যবিপ্রবির ফিজিওথেরাপি বিভাগের চিকিৎসাসেবা অত্যন্ত উচ্চমানের। বিশ্ব ফিজিওথেরাপি দিবসের মূল প্রতিপাদ্য সামনে রেখে বিভাগের শিক্ষা ও সেবামূলক কার্যক্রম আরও এগিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ড. মো. ফিরোজ কবির বলেন, মানুষের স্বাস্থ্য সুরক্ষা, কর্মক্ষমতা ও গতিশীলতা ফিরিয়ে আনতে ফিজিওথেরাপিস্টদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সঠিক ও নিয়মমাফিক শারীরিক ব্যায়ামের মাধ্যমে হৃদরোগের ঝুঁকি কমানো, স্ট্রোকের লক্ষণ দ্রুত শনাক্ত করা এবং স্ট্রোক-পরবর্তী রোগীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার বিষয়ে জনসচেতনতা তৈরিই এবারের আয়োজনের অন্যতম লক্ষ্য।

সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে ৮ সেপ্টেম্বর নিউরোডেভেলপমেন্টাল ডিসঅর্ডারস বিষয়ক প্যানেল আলোচনা, ৯ সেপ্টেম্বর বিশ্ব ফিজিওথেরাপি দিবসের মূল অনুষ্ঠান, ১০ ও ১২ সেপ্টেম্বর গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে ফিজিওথেরাপি ও স্বাস্থ্যসেবা ক্যাম্প এবং ১৩ সেপ্টেম্বর প্রতিবন্ধী উন্নয়ন ক্যাম্প পরিদর্শন ও সমাপনী অনুষ্ঠান।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews