1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে পৃথক ঘটনায় শিশুসহ ৮ জন আহত পূর্বশত্রুতা ও জমি নিয়ে বিরোধে মারধর-ভাঙচুরের অভিযোগ

  • সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোরে পৃথক ঘটনায় শিশুসহ আটজন আহত হয়েছেন। এর মধ্যে সদর থানায় পূর্বশত্রুতার জেরে শিশুসহ চারজনকে মারধর এবং এক ব্যক্তিকে চাকু দিয়ে আঘাত করার অভিযোগ উঠেছে। অন্যদিকে,কেশবপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ভাড়াটিয়াদের সঙ্গে বাড়ির মালিকপক্ষের লোকজনের মারামারি ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

রোববার (৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে যশোর শহরতলীর ঝুমঝুমপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। আহতরা হলেন বুরুজ হোসেন (৪০), আমিরুল ইসলাম (৪৫), তার ছয় বছরের মেয়ে তাবাসসুম ও সজল (২১)। তারা ঝুমঝুমপুর এলাকার বাসিন্দা।
ভুক্তভোগীদের অভিযোগ,

পূর্বশত্রুতার জেরে তাবাসসুমের সঙ্গে মহিন (২৪) নামে এক যুবকের হাতাহাতি হয়। পরে স্থানীয়রা বিষয়টি মীমাংসা করে দিলেও মহিনসহ কয়েকজন পুনরায় ঘটনাস্থলে এসে তাদের মারধর করেন। একপর্যায়ে আমিরুল ইসলামকে মারধরের সময় তার মেয়ে তাবাসসুম বাধা দিতে গেলে তাকে চাকু দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান।
অন্যদিকে,

একই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কেশবপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আলতাপোল কলেজপাড়া এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মারামারি ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে ভাড়াটিয়া কালাম (৪৫), তার মেয়ে জান্নাতুল (১২), কানিজ ফাতেমা (৮) ও জান্নাতুল ফেরদৌস মারিয়া (২২) আহত হন।

ভুক্তভোগীদের অভিযোগ, এসএম সাইফুল কাদের মিঠু (৫৫) বাসা ভাড়া চাইতে গেলে ভাড়াটিয়ারা ভাড়া দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে উত্তেজনা সৃষ্টি হলে মিঠু হাতুড়ি দিয়ে ঘরের দরজা-জানালা ভাঙচুর এবং লাঠি ও হাতুড়ি দিয়ে ভাড়াটিয়াদের মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে। পরে বাড়ির মালিক আহতদের উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন।

তবে সাইফুল কাদের মিঠুর দাবি, তিনি বাসা ভাড়া চাইতে গেলে ভাড়াটিয়ারা তাকে লাঠি দিয়ে মারধর করেন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। দুই ঘটনায়ই সংশ্লিষ্ট থানার পুলিশ বিষয়গুলো খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চালাচ্ছে বলে জানা গেছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews