যশোর চেম্বার অব কমার্সের নির্বাচন নিয়ে করা মামলায় ব্যবসায়ী অধিকার পরিষদ প্যানেলের আরও ১৮ প্রার্থী বিবাদী হয়েছেন। অন্য বিবাদীদের দেয়া জবাব ও মামলা খারিজ আবেদনের শুনানি আজ বেলা ১১ টায় অনুষ্ঠিত হবে। সদর সহকারী জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক সুজাতা আমিন উভয় আবেদনের শুনানি শেষে এ আদেশ দিয়েছেন। মঙ্গলবার কবু-মিজান-মিঠু প্যানেলের ১৮ পার্থী আইনজীবীর মাধ্যমে এ আবেদন করেছিলেন। এছাড়া অন্যা বিবাদীদের পক্ষে জবাব দালিখ করে মামলা খারিজের আবেদন করা হয়েছিল।
গত ৭ জানুয়ারি ছিল যশোর চেম্বার অব কমার্সের নির্বাচন। এ নির্বাচনে দুইটি প্যানেলে ৩৬ জন প্রার্থী ভোট যুদ্ধে অংশ নিয়েছিলেন। এরমধ্যে গত ৪ জানুয়ারি চেম্বারের সদস্য মেসার্সা পারভেজ ট্রেডার্সের মালিক মেহেদী হাসান বাদী হয়ে ৯ জনকে বিবাদী করে সদর সহকারী জজ আদালতে মামলা করেছিলেন।
মামলার অভিযোগে বলা হয়, চেম্বারের ভোটার লিস্টে প্রায় তিন শতাধিক ভুয়া ভোটার আছে। ভোটার হালনাগাদ করার সময় তারা জাল আয়কর সনদ ব্যবহার করেছিলেন। অভিযোগে জাল আয়কর সনদ দিয়ে ভোটার হয়েছিলেন এমন তিনজনের নাম উল্লেখ করে বিবাদী করা হয়েছে অভিযোগে।
আদালতে বিচারক এ অভিযোগের শুনানি শেষে বিবাদীদের এক দিনের মধ্যে শো-কজ এবং আপত্তি দলিখান্তে নিষেধাজ্ঞার শুনানি না হওয়ায় পর্যন্ত স্থিতিবস্থা বজায় রাখার আদেশ দিয়েছেন।
আদালতে এ আদেশ পরদিন বিবাদীদের হাতে পৌঁছায়। এ আদেশ পেয়ে ওই দিন রাতে সিনিয়র সহকারী কমিশনার ও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডট্রির নির্বাচন বোর্ডের আহবায়ক কেএম আবু নওশত স্বক্ষরিত এক বিজ্ঞপ্তিতে চেম্বারের ৭ জানুয়ারির ভোট স্থগিত ঘোষনা করেছিলেন।
গতকাল বুধবার ব্যবসায়ী অধিকার পরিষদ কবু-মিজান-মিঠু প্যানেলের ১৮ প্রার্থী আইনজীবীর মাধ্যমে মামলায় বিবাদীভুক্ত হওয়ার আবেদন করেছিলেন আদালতে। এ ছাড়া পূর্বে বিবাদী হওয়া ব্যবসায়ী ঐক্য পরিষদের মিজান-বাবু-সুজা-ঈদুল প্যানেলের প্রার্থীদের পক্ষে আইনজীবী আলাদা জবাব দাখিল করে মামলা খারিজের আবেদন করেছিলেন। বিচারক উভয় আবেদনের শুনানি শেষে বিবাদী হওয়ার আবেদন মঞ্জুর এবং জবাব ও মামলা খারিজের আবেদনের আজ শুনানির দিন ধার্য করে আদেশ দিয়েছেন।সংগ্রহ

Leave a Reply