যশোর শহরের ব্যাটারি পট্টি এলাকা থেকে মোহাম্মদ জুয়েল হোসেন (৩০) নামে এক যুবককে বার্মিজ চাকুসহ আটক করেছে পুলিশ। রোববার রাত ৩টার দিকে পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির একটি দল তাকে আটক করে।
পুলিশ জানায়, জুয়েলসহ কয়েকজন যুবক দড়াটানা এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছিল। পুলিশ অভিযান চালালে অন্যরা পালিয়ে গেলেও জুয়েল আটক হন। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

Leave a Reply