সাংবাদিক ইউনিয়ন যশোরের (জেইউজে) দপ্তর সম্পাদক কাজী রফিকুল ইসলামের বড়ভাই কাজী আবুল বাশার (৬৫) মারা গেছেন। রোববার দুপুরে নারায়ণগঞ্জের একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে
চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন সাংবাদিক ইউনিয়ন যশোরের নেতৃবৃন্দ। এক শোকবার্তায় সংগঠনের সভাপতি আকরামুজ্জামান ও সাধারণ সম্পাদক এসএম ফরহাদ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

Leave a Reply