1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে নিউ সাকো ডিপার্টমেন্টাল স্টোরে অভিযান, জরিমানা

  • সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোর শহরের দড়াটানা মোড়ের নিউ সাকো ডিপার্টমেন্টাল স্টোরে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ও উৎপাদনের তারিখবিহীন কেক-বিস্কুট পাওয়ায় ৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই এলাকায় সিদ্দিক বেকারি নামের আরেক প্রতিষ্ঠানকেও অনিয়মের দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার সকালে দড়াটানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, যশোরের পরিচালক সেলিমুজ্জামান।

এ সময় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আব্দুর রহমানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।অভিযান সূত্রে জানা যায়, নিউ সাকো ডিপার্টমেন্টাল স্টোরে বিক্রির জন্য রাখা কেক ও বিস্কুটের মধ্যে কিছু পণ্য মেয়াদোত্তীর্ণ এবং কয়েকটি পণ্যে উৎপাদনের তারিখ পাওয়া যায়নি। এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এর আগে প্রতিষ্ঠানটির বিক্রি করা ডিম প্যাটিসে নষ্ট ডিম ব্যবহারের অভিযোগ ওঠে। যশোরে কর্মরত সাংবাদিক এম এইচ উজ্জ্বল অভিযোগ করেন, গত বুধবার নিউ সাকো থেকে চারটি ডিম প্যাটিস কিনে বাড়িতে নেওয়ার পর একটি প্যাটিসে তীব্র দুর্গন্ধ পাওয়া যায়। তাঁর দাবি, প্যাটিসের ভেতরের ডিম অস্বাভাবিক অবস্থায় ছিল এবং তা খাওয়ার পর তাঁর দুই সন্তান অসুস্থ হয়ে পড়ে।

ঘটনাটি নিয়ে অভিযোগ ওঠার পর রোববারের অভিযানে কেক-বিস্কুটে অনিয়ম পাওয়ায় প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়। এতে নিউ সাকোর খাদ্যপণ্য সংরক্ষণ, মান নিয়ন্ত্রণ ও বিক্রির আগে পণ্যের মেয়াদ যাচাই নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews