1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর মণিরামপুরে সালিশকে কেন্দ্র করে সংঘর্ষ, চৌগাছায় দা দিয়ে কুপিয়ে আহত ৫

  • সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোরের মণিরামপুর ও চৌগাছায় পৃথক ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। এর মধ্যে মণিরামপুরে প্রেমঘটিত বিষয় নিয়ে সালিশ চলাকালে বিএনপি ও জামায়াতে ইসলামী সমর্থকদের মধ্যে সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। অন্যদিকে চৌগাছায় পারিবারিক কলহের জেরে এক ভাই ও এক নারীকে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে তাদের ছোট ভাইয়ের বিরুদ্ধে।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে মণিরামপুর উপজেলার ২ নম্বর কাশিমনগর ইউনিয়নের ইত্যা গ্রামের বাজারে প্রেমঘটিত একটি বিষয় নিয়ে সালিশ চলছিল। এ সময় ছেলেপক্ষের সমর্থক বিএনপির কয়েকজনের সঙ্গে জামায়াতে ইসলামী সমর্থকদের কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে জামায়াত সমর্থক ফজলুর রহমান (৪৫), আশরাফুল (৩৫) ও শামসুল হক (৩৬) গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। আহত ফজলুর রহমানের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে চৌগাছা উপজেলার আরকান্দি গ্রামে পারিবারিক কলহের জেরে মিন্টু অধিকারী (৪২) ও বন্যা অধিকারী (৩০) নামে দুজনকে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে উজ্জ্বল অধিকারী (৩০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। আহত মিন্টু ও বন্যা সম্পর্কে ভাই-বোন এবং উজ্জ্বল তাদের আপন ছোট ভাই।

স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, পারিবারিক কলহের একপর্যায়ে উজ্জ্বল ধারালো দা দিয়ে মিন্টু ও বন্যাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। পরে তাদের চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে অবস্থার অবনতি হওয়ায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। উভয় ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছিল।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews