1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

সালমান শাহ হত্যার বিচার দাবিতে যশোরে মানববন্ধন সামিরাসহ অন্য অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি ভক্তদের

  • সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

যশোর অফিস :

প্রয়াত জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ’র ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে হত্যাকাণ্ডের বিচার ও দোষীদের শাস্তির দাবিতে যশোরে মানববন্ধন করেছেন সালমান ভক্তরা। বৈরী আবহাওয়া উপেক্ষা করে রোববার সকালে সালমান ভক্তরা মিছিল নিয়ে প্রেসক্লাব যশোরের সামনে জড়ো হন। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিনের আন্দোলনের পর সালমান শাহ হত্যা মামলার কার্যক্রম শুরু হয়েছে এবং হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত খলনায়ক ডনকে আটক করা হয়েছে।

তবে এখনো মামলার সঙ্গে সংশ্লিষ্ট আরও কয়েকজন ব্যক্তি আইনের আওতায় আসেননি বলে দাবি করেন তারা। বক্তারা সালমান শাহ’র তৎকালীন স্ত্রী সামিরা, সামিরার মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ, ডেভিড, জাভেদ, ফারুক, রুবী, ছাত্তার, সাজু ও রেজভি আহমেদ ওরফে ফরহাদকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

কাঠেরপুল যুব সংঘের সহযোগিতায় আয়োজিত এ মানববন্ধনে শতাধিক সালমান ভক্ত অংশ নেন।কাঠেরপুল যুব সংঘের পরিচালক শিমুল ভূঁইয়া বলেন, “সালমান শাহ হত্যার বিচারের দাবিতে আমরা বছরের পর বছর ধরে রাজপথে আন্দোলন করে আসছি।

বিভিন্ন সরকারের সময় আমরা আমাদের দাবি জানিয়েছি। কিন্তু দীর্ঘদিনেও কাঙ্ক্ষিত বিচার পাইনি। তিনি বলেন, বর্তমান সরকার প্রধান তারেক রহমানের সময় সালমান শাহ হত্যার বিচার প্রক্রিয়ায় অগ্রগতি হয়েছে।

ইতোমধ্যে ডনকে আটক করা হয়েছে। এজন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাই এবং একই সঙ্গে মামলার অন্য অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।” মানববন্ধনে আরও বক্তব্য দেন সালমান ভক্ত তহমিনা বিশ্বাস, সুমি আক্তার, বিজয় মাহমুদ, সাবিক হাসান, রিয়া আক্তার, পল্লব দাসসহ অনেকে।

উল্লেখ্য, যশোরের সালমান ভক্তরা দীর্ঘদিন ধরে তার মৃত্যুবার্ষিকীতে হত্যার বিচার দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। এর মধ্যে রয়েছে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও দোয়া মাহফিল। এছাড়া প্রতি বছর ১৯ সেপ্টেম্বর সালমান শাহ’র জন্মদিন উপলক্ষে কেক কাটা, খেলাধুলা ও সিনেমা প্রদর্শনসহ বিভিন্ন আয়োজন করা হয়। মানববন্ধন থেকে এবারও জন্মদিনে নানা কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews