1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর বার্তা মফস্বল সাংবাদিক ফোরামের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

কে এম ইদ্রিস আলি,ঝিকরগাছা প্রতিনিধি :

উৎসবমুখর ও জমকালো পরিবেশের মধ্য দিয়ে পালিত হলো ‘যশোর বার্তা মফস্বল সাংবাদিক ফোরাম’-এর ১ম প্রতিষ্ঠাবার্ষিকী।

৬ সেপ্টেম্বর সকাল ১০টায় যশোর এলজিইডি হলরুমে মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি কে এম ইদ্রিস আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক যশোর বার্তার সম্পাদক মন্ডলীর সভাপতি বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্টের কেন্দ্রীয় মহাসচিব সাইফুল ইসলাম পিআইডি।এ উপলক্ষে কেক কাটা, শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভার আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে দৈনিক যশোর বার্তার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ শিহাব উদ্দিন, প্রধান অতিথি, বিশেষ অতিথি ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত হয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ সূচনা করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক যশোর বার্তার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ শিহাব উদ্দিন, জাতীয় গণতান্ত্রিক পার্টির প্রেসিডিয়াম সদস্য নিজামুদ্দিন অমিত, মানবাধিকার কল্যাণ ট্রাস্ট এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুদ্রণ শিল্পের ভারপ্রাপ্ত সভাপতি সুলতান আহমেদ।

এছাড়া বক্তব্য রাখেন মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি ঝিকরগাছা প্রেসক্লাবের দপ্তর সম্পাদ যশোর বার্তার ঝিকরগাছা প্রতিনিধি কে এম ইদ্রিস আলী, সহ-সভাপতি আব্দুস সাত্তার কিনে,সাধারণ সম্পাদক যশোর বার্তার সাতক্ষীরা ব্যুরো প্রধান মোঃ মুজাহিদ, কোষাধাক্ষ মোল্লা ওবায়দুর রহমান,

স্টাফ রিপোর্টার ইবাদুল ইসলাম, সাতক্ষীরা জেলা প্রতিনিধি শাহেদ হাসান, বিজ্ঞাপন প্রতিনিধি সোহরাব হোসেন, সাহিত্য সম্পাদক কবি সাইফুদ্দিন সাইফুল,চৌগাছা প্রতিনিধি সুমন রেজা, সাতক্ষীরা কালিগঞ্জ প্রতিনিধি শিমুল হোসেন, নড়াইল প্রতিনিধি শম কামাল ও মহাব্বত আলী।

আলোচনা সভায় বক্তারা মফস্বল সাংবাদিকদের বিভিন্ন বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরার ভূমিকা ও তাদের পেশাগত মানোন্নয়ন নিয়ে আলোচনা করেন। বক্তারা বলেন,

মফস্বল সাংবাদিকরাই তৃণমূলের সত্য ও নিরপেক্ষ চিত্র তুলে ধরে সমাজ পরিবর্তনের মূল হাতিয়ার হিসেবে কাজ করছেন। আগামী দিনেও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা বজায় রেখে সংগঠনটি আরও এগিয়ে যাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন জেলা উপজেলা প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews