1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে সড়ক দুর্ঘটনা ও পৃথক ঘটনায় নারী-কিশোরী নিহত

  • রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

যশোর অফিস  :

যশোরে পৃথক ঘটনায় অন্তঃসত্ত্বা নারী ও এক কিশোরীসহ তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সড়ক দুর্ঘটনায় অন্তঃসত্ত্বা এক নারী নিহত হয়েছেন।

এছাড়া মোটরসাইকেলের ধাক্কায় দুজন আহত এবং মণিরামপুরে এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট বাজারসংলগ্ন ধোপাখোলা গ্রামের দারুল উলুম কওমি মাদ্রাসার

সামনে অজ্ঞাত একটি পরিবহনের চাপে অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে অটোরিকশার যাত্রী শার্শার বহিলাপোতা গ্রামের দাউদের স্ত্রী সোনিয়া (৩৫) নিহত হন।

তিনি চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। দুর্ঘটনায় তার ১০ মাস বয়সী সন্তান অক্ষত রয়েছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে রোববার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে পুলেরহাট-রাজগঞ্জ সড়কের বাগেরহাট বাজার এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় বাক ও মানসিক প্রতিবন্ধী এক ব্যক্তিসহ দুজন আহত হয়েছেন।

আহতরা হলেন বাঘারপাড়ার বসুন্দিয়া ইউনিয়নের আফরা গ্রামের সাব্বির রহমান (২৬) ও অজ্ঞাতনামা ওই ব্যক্তি। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। অজ্ঞাত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

অন্যদিকে মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের চাপাকোনা গ্রামে শনিবার রাত থেকে রোববার ভোরের মধ্যে সুফিয়া বেগম (৪০)

নামে এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি ওই গ্রামের কাওছার আলী শেখের স্ত্রী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে।

এছাড়া যশোর শহরের পালবাড়ি এলাকায় খাট থেকে নামার সময় পড়ে গলায় আঘাত পেয়ে সামিয়া মিম (১৬) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। শনিবার রাত ৮টার দিকে আঞ্চলিক কৃষি গবেষণা ইনস্টিটিউটের কোয়ার্টারে এ ঘটনা ঘটে।

হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গলায় আঘাতের চিহ্ন থাকায় মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট থানায় এ বিষয়ে আলাদা আলাদা অপমৃত্যু মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews