1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

প্রেসক্লাব যশোরের নির্বাচনে ২৭টি মনোনয়নপত্র বিক্রি কোষাধ্যক্ষ ও দফতর সম্পাদক পদে লিটন-তহীদ বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে

  • রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

যশোর অফিস :

প্রেসক্লাব যশোরের নির্বাচনে ১৫টি পদের বিপরীতে মোট ২৭টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। এর মধ্যে কোষাধ্যক্ষ ও দফতর সম্পাদক পদে একজন করে মনোনয়নপত্র সংগ্রহ করায় এ দুই পদে জাহিদ আহমেদ লিটন ও তহীদ মনি বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে রয়েছেন।

শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রেসক্লাব যশোর কার্যালয়ে মনোনয়নপত্র বিক্রি করা হয়। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, সভাপতি পদে ফকির শওকত ও জাহিদ হাসান টুকুন;সহসভাপতি পদে আনোয়ারুল কবির নান্টু, সাইফুল ইসলাম সজল ও সরোয়ার হোসেন; সাধারণ সম্পাদক পদে নুর ইসলাম, ওহাবুজ্জামান ঝন্টু ও জুয়েল মৃধা এবং যুগ্ম সম্পাদক পদে কাজী আশরাফুল আজাদ, সরোয়ার হোসেন, এম আইউব ও ফিরোজ গাজী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মনোনয়নপত্র নিয়েছেন সাইফুর রহমান সাইফ ও দেওয়ান মোর্শেদ আলম।

এছাড়া ছয়টি সদস্য পদের বিপরীতে ১১জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারা হলেন শেখ আব্দুল্লাহ হোসাইন, তৌহিদ জামান, শহিদ জয়, মীর মঈন হোসেন মুসা, রফিকুল ইসলাম, এসএম সোহেল, আব্দুল ওয়াহাব মুকুল, জুয়েল মৃধা, সফিক সাইয়িদ, মুর্শিদুল আজিম হিরু ও গালিব হাসান পিল্টু।

নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অ্যাডভোকেট হাজি আনিছুর রহমান মুকুল জানান, রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত মনোনয়নপত্র বাছাই করা হবে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে ৬টার মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ থাকবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews