যশোর সদর উপজেলার ইছালি ইউনিয়নের কামারগন্ড্যা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই ভাইকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে।
আহতরা হলেন আজিজুর রহমান (৫৬) ও শরিফুল ইসলাম (৪৯)। তারা ওই গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে নিজ বাড়িতে জমিজমা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে বকুল(২৮), হীরা (৩০),আইয়ুব আলী (৬০) ও জহুরুল ইসলাম (৩৪) তাদের কাঠের লাঠি দিয়ে মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে।
পরে পরিবারের সদস্যরা আহত দুই ভাইকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন,তাদের অবস্থা আশঙ্কামুক্ত।

Leave a Reply