1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর চৌগাছায় সার ডিলারের বিরুদ্ধে অপপ্রচার ও সার পরিবহনে বাধার অভিযোগ

  • রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোরের চৌগাছায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবসায়ী ও তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার এবং সার পরিবহনকারী গাড়ি আটকে চাঁদা দাবির অভিযোগ উঠেছে।

চৌগাছা পৌরসভার বিসিআইসি সার ডিলার মেসার্স শয়ন ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. আতিকুর রহমান লেন্টু শনিবার (৫ সেপ্টেম্বর) সাংবাদিকদের কাছে দেওয়া এক লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন।

তিনি বলেন, তার প্রতিষ্ঠান দীর্ঘ ৩৫ বছর ধরে চৌগাছা বাজারে সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও ইউটিউবে তার প্রতিষ্ঠান ও তার নামে মিথ্যা অপপ্রচার ও গুজব ছড়ানো হচ্ছে। এতে তার ব্যবসা ও সুনাম ক্ষুণ্ন হচ্ছে।

আতিকুর রহমান লেন্টুর অভিযোগ, একটি চক্র বিসিআইসি অনুমোদিত ডিলারদের বৈধ ক্যাশ মেমো এবং সরকারি নির্ধারিত মূল্যে বিক্রয় করা সার পরিবহনকারী গাড়ি পথে আটকে চাঁদা দাবি ও সার ছিনতাইয়ের চেষ্টা করছে। এ ধরনের কর্মকাণ্ড চলতে থাকলে চৌগাছা উপজেলায় সার সংকট দেখা দিতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

তিনি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews