যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদতবার্ষিকী পালন করেছে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিজিবির কাশিপুর বিওপির সন্নিকটে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিস্থলে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির শুরুতে গার্ড অব অনার প্রদান ও পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর উপ-অধিনায়ক মেজর নূর উদ্দিন আহমাদ, সহকারী পরিচালক মো. মাছেদুল ইসলাম খান, বীরশ্রেষ্ঠের পরিবারের সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি বলেন, মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ এবং চিরস্মরণীয় করে রাখার লক্ষ্যে প্রতিবছরের মতো এবারও যথাযোগ্য মর্যাদায় শাহাদতবার্ষিকী পালন করা হয়েছে।

Leave a Reply